| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

হঠাৎ-ই দ্য হান্ড্রেডের আসর থেকে নিজেকে সরিয়ে নিলেন বেয়ারস্টো

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ০৩ ১১:১৮:২০
হঠাৎ-ই দ্য হান্ড্রেডের আসর থেকে নিজেকে সরিয়ে নিলেন বেয়ারস্টো

মূলত, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ কয়েকদিনের মধ্যে খেলার পরিকল্পনা রয়েছে। সাদা পোশাকের ক্রিকেটে মনোযোগ দিতে কয়েকদিন বিশ্রামে থাকতে চান তিনি। যে কারণে দ্য হান্ড্রেড থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে বেয়ারস্টো বলেছেন, 'আমি সত্যিই হতাশ, আমি এই বছরের দ্য হান্ড্রেডে অংশ নিতে পারছি না। গত বছর খেলে অনেক ভালো লেগেছিল। কিন্তু সূচির কারণে আমার কয়েকমাস ব্যস্ত সময় কেটেছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের আগে আমার সত্যিই নিশ্বাস (বিশ্রাম) নেয়া উচিত। ওয়েলস ফায়ারের নারী ও পুরুষ দলের জন্য শুভকামনা। আমি তোমাদের সঙ্গে উৎযাপন করবো।'

এবারের মৌসুমে ইংল্যান্ডের ব্যস্ত সূচি রয়েছে। এর মধ্যে দুইবার পাকিস্তান সফর, অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে ইংল্যান্ডের। সেই সঙ্গে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও বাংলাদেশের বিপক্ষে সিরিজের সূচি রয়েছে তাদের।

বেয়ারস্টো নাম সরিয়ে নেয়ার নিশ্চিত ভাবেই রঙ হারাবে দ্য হান্ড্রেড। এর আগে ইংল্যান্ডের সাদা পোশাকের অধিনায়ক বেন স্টোকসও এই টুর্নামেন্টে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন। যদিও ইংল্যান্ডের সীমিত ওভারের সব ক্রিকেটারই অংশ নিচ্ছেন ১০০ বলের এই টুর্নামেন্টে।

ওয়েলস ফায়ার এক বিবৃতিতে বেয়ারস্টোকে শুভকামনা জানিয়েছে। তাদের ভাষ্য, 'জনি বেয়ারস্টোর সিদ্ধান্তের ব্যাপারটা আমরা বুঝতে পেরেছি এবং তার জন্য শুভকামনা। আগামী কাল রাতে আমরা আমাদের দ্য হান্ড্রেডের যাত্রা শুরু করতে অধীর আগ্রহে অপেক্ষা করছি এবং এরপর সোফিয়া গার্ডেন্সে আমাদের ভক্তদের সামনে খেলার অপেক্ষায় থাকবো।'

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...