| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

প্রশ্নবিদ্ধ দেশের ঘরোয়া লীগের মান, আন্তর্জাতিক অঙ্গনে এলেই ক্রিকেটারদের অবস্থা নাজেহাল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ০২ ২১:২৫:০৭
প্রশ্নবিদ্ধ দেশের ঘরোয়া লীগের মান, আন্তর্জাতিক অঙ্গনে এলেই ক্রিকেটারদের অবস্থা নাজেহাল

তবে কেউই দলে তেমন কোনো অবদান রাখতে পারেননি। বিপিএলে আগ্রাসী ব্যাটিংয়ের সুবাদে জাতীয় দলের সুযোগ পান মুনিম শাহরিয়ার। এখন পর্যন্ত খেলা চারটি টোয়েন্টিতে বিশের কোটাও পার করতে পারেননি এই ব্যাটসম্যান। লিস্ট এ ক্রিকেটে এক মৌসুমে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে দলে ডাক পান বিজয়।

সেই বিজয় ও আন্তর্জাতিক অঙ্গনে চরম ব্যর্থতার শিকার হন। এছাড়াও ঘরোয়া লিগের নিয়মিত পারফর্মার ইমনও নিজের অভিষেক ম্যাচে দুই রান করে আউট হন। অর্থাৎ এখানে একটি বিষয় পরিষ্কার যে ঘরোয়া লীগে রান করলেই ক্রিকেটাররা আন্তর্জাতিক ক্রিকেটের জন্য প্রস্তুত হচ্ছেন না।

তাহলে এক্ষেত্রে খেলোয়াড় নির্বাচন করার পদ্ধতিটা কি হবে। নিশ্চয়ই কোনো ক্রিকেটারের নেট ব্যাটিং দেখে নির্বাচকেরা দলে অন্তর্ভুক্ত করতে পারবেন না। ঘরোয়া লীগের এ নাজেহাল পরিস্থিতির দায় নিতেই হবে ক্রিকেট বোর্ডের। এছাড়াও বিপিএলের ক্যালেন্ডার ঠিক করায়ও মুন্সিয়ানা দেখাতে পারেনি বিসিবি।

বিগ ব্যাশ এবং বিপিএলের সূচি একি সময় হওয়ায় অধিকাংশ বিদেশি ক্রিকেটাররা বিগ ব্যাশ এ খেলতে যাবেন। ফলে দেশি ক্রিকেটাররা বিপিএলে ভালো পারফর্ম করলেও তারা আন্তর্জাতিক ক্রিকেটের জন্য প্রস্তুত কিনা তা যাচাই করতে পারবেন না নির্বাচকেরা। দেশের ঘরোয়া লীগের সুন্দর কাঠামো তৈরি করতে না পারলে এভাবেই বিপাকে পড়তে হবে দেশের ক্রিকেটকে।

চার পাণ্ডবের বিকল্প এখনো তৈরি করতে পারেনি বিসিবি। জিম্বাবুয়ের মত খর্বশক্তির দলের বিপক্ষে ও ভালো করতে পারছে না টাইগাররা। নিঃসন্দেহে ঘরোয়া লীগের দুর্বল কাঠামোই এর জন্য দায়ী। ঘরোয়া লীগের মান শুধরানোর এই চ্যালেঞ্জ উত্তরাতে হবেই বিসিবি কে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...