| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

এশিয়া কাপের গ্রুপ নির্ধারণ চূড়ান্ত, দেখেনিন বাংলাদেশ গ্রুপ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ০২ ১৯:০০:৪০
এশিয়া কাপের গ্রুপ নির্ধারণ চূড়ান্ত, দেখেনিন বাংলাদেশ গ্রুপ

বেশ কিছুদিন ধরেই আলোচনার টেবিলে রয়েছে এবারের এশিয়ান কাপের সংগঠন। রাজনৈতিক অস্থিরতার মধ্যে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড কি পারবে এশিয়া কাপ আয়োজন করতে? এই সন্দেহ বেশ জোরালো ছিল। এশিয়ান কাপ শ্রীলঙ্কা থেকে অন্য জায়গায় সরানো হবে। আসল কথা হলো, এশিয়ান ক্রিকেটের আধিপত্যের লড়াই হবে সংযুক্ত আরব আমিরাতে। সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপের আয়োজক হবে শ্রীলঙ্কা।

মঙ্গলবার (২ আগস্ট) এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) টুর্নামেন্টের গ্রুপিং এবং সূচি প্রকাশ করেছে। যেখানে নির্ধারিত হয়েছে ৫টি দলের অংশগ্রহণ। আর বাকি একটি দল আসবে কোয়ালিফায়ার থেকে। গ্রুপ-এ'তে ভারত এবং পাকিস্তানের সঙ্গে তৃতীয় দলটি আসবে কোয়ালিফায়ার থেকে। আর গ্রুপ-বি'তে বাংলাদেশ, শ্রীলংকা এবং আফগানিস্তান।

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে আয়োজক শ্রীলংকা খেলবে আফগানিস্তানের বিপক্ষে। ২৭ আগস্ট শনিবার শুরু হবে টুর্নামেন্টটি। ফাইনাল অনুষ্ঠিত হবে ১১ সেপ্টেম্বর রোববার। টুর্নামেন্টের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে দুবাই এবং শারজাহতে।

দুই গ্রুপ থেকে দুটি করে দল খেলবে দ্বিতীয় পর্বে। দ্বিতীয় পর্বে দলগুলো একে অপরের সঙ্গে খেলবে। গ্রুপ পর্বে ছয়টি ম্যাচ থাকবে আর দ্বিতীয় পর্বেও থাকবে ছয়টি। দ্বিতীয় পর্বের নাম দেওয়া হয়েছে সুপার-৪। এই পর্বের শীর্ষ দুই দল ১১ সেপ্টেম্বর রোববার ফাইনালে দুবাইতে মুখোমুখি হবে। টুর্নামেন্টের সবকয়টি ম্যাচ অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...