| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

হঠাৎ লোভনীয় অফার পেয়েও ফিরিয়ে দিলেন লিটন

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ০২ ১৫:৪৬:১২
হঠাৎ লোভনীয় অফার পেয়েও ফিরিয়ে দিলেন লিটন

তবে লিটন অধিনায়কত্ব নিতে চাননি বলে জানিয়েছেন মোসাদ্দেককে নেতৃত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান জালাল ইউনুস।

মোসাদ্দেকের অধিনায়কত্বের আনুষ্ঠানিক ঘোষণার কয়েক ঘণ্টা আগে জালাল নিজেও নিশ্চিত ছিলেন না লিটন এই মুহূর্তে সঠিক অধিনায়ক কিনা।

কারণ এই ব্যাটার জিম্বাবুয়েতে প্রথম দুই ম্যাচেই টি-টোয়েন্টির চাহিদানুযায়ী ব্যাটিং করেছেন। দ্বিতীয় ম্যাচে করেছেন ফিফটিও। তাঁর ব্যাটিং ছন্দ নেতৃত্বে প্রভাবিত হয় কিনা, এমন আশঙ্কা ছিল জালালের। তবে তিনি এও জানিয়ে রেখেছিলেন যে এটি তাঁর ব্যক্তিগত মত।

মোসাদ্দেককে অধিনায়ক ঘোষণার পর জানা গেল, লিটন নিজেই ব্যাটিংয়ে মনোযোগী হতে চান বলে শেষ ম্যাচে নেতৃত্ব নিতে চাননি। জালাল জানাচ্ছিলেন সেটিই, ‘অধিনায়ক লিটনেরই হওয়ার কথা ছিল। ওকে প্রস্তাবও দেওয়া হয়েছিল। কিন্তু ও রাজী হয়নি। ভালো ব্যাটিং করতে থাকার এই সময়ে সে নেতৃত্বে আসতে চায়নি।’

নুরুল হাসানের জায়গায় ওয়ানডে সিরিজ খেলতে ইতিমধ্যেই জিম্বাবুয়েতে থাকা মাহমুদউল্লাহকে টি-টোয়েন্টি স্কোয়াডে অন্তর্ভূক্ত করার সিদ্ধান্ত টিম ম্যানেজমেন্টই নিয়েছে বলেও জানিয়েছেন জালাল।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে। সবকিছু ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...