| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

অদ্ভুদভাবে সিরিজ জয়ের কৌশল ব্যাখা করলেন মোসাদ্দেক

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ০২ ১১:৫৬:১২
অদ্ভুদভাবে সিরিজ জয়ের কৌশল ব্যাখা করলেন মোসাদ্দেক

যেই সিরিজ জিতবে তার মুখে হাসি ফুটবে। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশি স্পোর্টস চ্যানেল টি-স্পোর্টস। প্রথম ম্যাচে বাংলাদেশকে ১৭ রানে হারিয়েছে জিম্বাবুয়ে। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ শক্তিশালীভাবে ফিরে আসে এবং ম্যাচ জিতে নেয় ৭ উইকেটে।

তৃতীয় ম্যাচে কে জিতবে? দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে হারানো মোসাদ্দেক হোসেন সৈকত মনে করেন, নিজেদের প্রক্রিয়া ঠিক রাখলেই বাংলাদেশ ম্যাচ ও সিরিজ জিততে পারে।

মোসাদ্দেক জানান, ‘শেষ ম্যাচে আমরা যদি প্রক্রিয়া ঠিক রাখতে পারি এবং এই (দ্বিতীয়) ম্যাচে যা করেছি সেগুলো আবার করতে পারি এখান থেকে সিরিজ জেতা সম্ভব।’

জিম্বাবুয়েতে গত বছরের সফরেও এমন পরিস্থিতিতে পড়েছিল বাংলাদেশ। বাংলদেশ প্রথম ম্যাচ জয়ের পর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ায় জিম্বাবুয়ে।

অবশ্য শেষ ম্যাচ জিতে মাহমুদউল্লাহর দল জিতে নেয় সিরিজ। এবার একই পরিস্থিতির মুখে দুই দল। হারারেতে কেউ কাউকে ছাড় দেবে না তা বলার অপেক্ষা রাখে না।

এদিকে শেষ মহারণের আগে আঙুলে চোট পাওয়ায় অধিনায়ক নুরুল হাসান সোহান খেলতে পারছেন না। তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন তিনি।

তবে তার জায়গায় বাংলাদেশকে শেষ ম্যাচে নেতৃত্ব দেবেন মোসাদ্দেক হোসেন সৈকত। পাশাপাশি সোহানের জায়গায় নেয়া হয়েছে সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকেও।

সোহানের ইনজুরিতে মাহমুদউল্লাহ আবার ফিরলেন এই ফরম্যাটে। অভিজ্ঞতার আলোয় মাহমুদউল্লাহ বাংলাদেশকে আরেকটি সিরিজ জয়ের স্বাদ দিতে পারেন কিনা সেটাই এখন দেখার বিষয়।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...