| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

জিম্বাবুয়ে বিপক্ষে অঘোষিত ফাইনালের জন্য নতুন করে শক্তিশালী একাদশ ঘোষণা করলো বাংলাদেশ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ০২ ১০:১৬:৪৭
জিম্বাবুয়ে বিপক্ষে অঘোষিত ফাইনালের জন্য নতুন করে শক্তিশালী একাদশ ঘোষণা করলো বাংলাদেশ

সিরিজের দ্বিতীয় ম্যাচে অফ স্পিনার মোসাদ্দেক হোসেন সৈকত ভাঙলেন জিম্বাবুয়েকে। ১৫ বল হাতে রেখে ৭ উইকেটে জিতে সিরিজে ১-১ সমতায় ফেরে বাংলাদেশ।

তাই, মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেল ৫টায় অঘোষিত ফাইনালে হারারে স্পোর্টস ক্লাবে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে জিম্বাবুয়ে। এই খেলা উভয় দলের জন্য গুরুত্বপূর্ণ; সিরিজ যে জিতবে তারই।

সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে খেলতে নামার আগে বাংলাদেশ শিবিরে দুঃসংবাদ। এই সফরে টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দেওয়া নুরুল হাসান সোহান দ্বিতীয় ম্যাচে আঙুলে চোট পেয়ে সফর থেকে ছিটকে গেলেন। তার পরিবর্তে সিরিজের শেষ ম্যাচে নতুন অধিনায়ক হয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত। দলে ফিরিয়ে আনা হয়েছে সাবেক অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদকে।

এদিকে টানা দুই ম্যাচে ব্যর্থ মুনিম শাহরিয়ারের পরিবর্তে আজ অভিষেক হতে পারে বাহাতি ওপেনার পারভেজ ইমনের।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ:

লিটন দাস, পারভেজ ইমন/ মুনিম শাহরিয়ার, এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন (অধিনায়ক), আফিফ হোসেন, হাসান মাহমুদ, মাহেদী হাসান, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

জিম্বাবুয়ের সম্ভাব্য একাদশ:

রেজিস চাকাভা, ক্রেগ আরভিন (অধিনায়ক), ওয়েসলি মাধভেরে, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, মিল্টন শুম্বা, রায়ান বার্ল, লুক জংওয়ে, ওয়েলিংটন মাসাকাদজা, রিচার্ড নাগারভা ও তানাকা চিভাঙ্গা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...