| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

‘ ওর জন্য খারাপই লাগছে’ :ডোনাল্ড

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ০১ ২১:৩৩:০৭
‘ ওর জন্য খারাপই লাগছে’ :ডোনাল্ড

সোমবার সংবাদ মাধ্যমকে ডোনাল্ড বলেছেন, ‘তার (সোহান) সঙ্গে সকালে ব্রেকফাস্ট টেবিলে দেখা হয়েছিল। তখন আঙুল স্প্লিন্ট দিয়ে বাঁধা ছিল। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম সতর্কতার জন্য এটা ব্যবহার করেছে কিনা। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে একটা চিড় ধরা পড়েছে। ওর জন্য খারাপই লাগছে।’

জিম্বাবুয়ে সিরিজ শেষে কয়েক সপ্তাহের মধ্যেই আবার মাঠে গড়াবে এশিয়া কাপ। ওই টুর্নামেন্টে সোহানকে পাওয়ার আশা করছেন পেস বোলিং কোচ, ‘এই মুহূর্তে সে দারুণ ক্রিকেট খেলছিল। বলগুলোকে ভালো মারছিল, কিপিংও দারুণ করছিল। অধিনায়ক হিসেবে দুই ম্যাচে সে তার প্রভাব দেখিয়েছে। এমন ভাবে নিজের নতুন ভূমিকায় মানিয়ে নিয়েছে, মনে হয়েছে এর আগে ২০/ ৩০ ম্যাচে অধিনায়ক ছিল। তাকে মিস করবো। সে তিন সপ্তাহের জন্য মাঠে বাইরে থাকবে। আশা করছি, এশিয়া কাপে তাকে ফিরে পাবো।’

অবশ্য সোহানকে হারালেও ডোনাল্ড মনে করেন, উইকেটের পেছনের দায়িত্ব লিটন ভালো মতোই সামাল দিতে পারবেন, ‘প্রথম ম্যাচে সে দেখিয়েছে একাই আমাদেরকে জেতাতে পারে। নিশ্চিতভাবে ইনিংসের শেষ ভাগে আমরা তার পাওয়ার এবং কম্পোজার মিস করবো। এটা নিশ্চিতভাবে অন্যদের জন্য সুযোগ। আমাদের সঙ্গে লিটন আছে। সে কিপিংয়েও ভালো। তবে যখন ফিনিশিংয়ের কথা আসছে, অন্য কাউকে সেই দায়িত্ব নিতে হবে।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...