| ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

শেষ চূড়ায় পৌঁছাতে বাংলাদেশের সামনে সহজ সমীকরণ, দেখেনিন হিসাব-নিকাশ

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ০১ ২০:৪৪:২৬
শেষ চূড়ায় পৌঁছাতে বাংলাদেশের সামনে সহজ সমীকরণ, দেখেনিন হিসাব-নিকাশ

প্রথম তিন ম্যাচে জয়ের পর বাংলাদেশের ফাইনাল ম্যাচ প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল। রোববার নেপাল ও ভারতের মধ্যকার ম্যাচের ফলাফলের পর ফাইনালে ওঠার লড়াই জমে উঠেছে। শেষ দিনের খেলার পরই সিদ্ধান্ত হবে কোন দুই দল ফাইনালে খেলবে।

ভারতের কাছে ৮-০ গোলে হেরেছে নেপাল। এসব ফলাফলের ফলে নেপাল এখন কঠিন চ্যালেঞ্জের মুখে। নেপালকে ফাইনালে যেতে চাইলে বাংলাদেশকে হারাতে হবে এবং গোল সংখ্যাও বাড়াতে হবে।

ভুবনেশ্বর থেকে বাংলাদেশ দলের গোলরক্ষক কোচ বিপ্লব ভট্টাচার্য্য জানিয়েছেন, ‘নেপাল যদি বাংলাদেশকে ৫-০ গোলে হারাতে পারে, তবেই তারা খেলার সুযোগ পাবে ফাইনালে।’

তবে ভারত ও মালদ্বীপের খেলার ফলাফলের ওপরও বাংলাদেশের ফাইনাল অনেকটা নির্ভর করছে। ওই ম্যাচে ভারত পয়েন্ট হারালে বাংলাদেশ সরাসরি উঠে যাবে ফাইনালে।

ভারত জিতলে এবং বাংলাদেশ হারলে, তখন তিন দলের পয়েন্ট হবে ৯ করে। হেড টু হেডও সমান হয়ে গেলে গোল ব্যবধানে নির্ধারণ হবে দুই ফাইনালিস্ট। এখন বাংলাদেশের গোল ব্যবধান +৫, ভারত +১১ ও নেপাল -১।

তবে বাংলাদেশ এই সব সমীকরণ নিয়ে ভাবছে না। সহকারী কোচ রাশেদ আহমেদ পাপ্পু বলেছেন, ‘নেপালকে হারিয়েই ফাইনালে যেতে চাই। কোনো সমীকরণ নিয়ে ভাবছে না দল।’

বাংলাদেশ ড্র করলেই অবশ্য উঠে যাবে ফাইনালমঞ্চে। দলের সহকারী অধিনায়ক মইনুল ইসলাম বলেছেন, ‘আমরা ভালো খেলেই ফাইনালে যেতে চাই এবং ফাইনালেও যাতে ভালো খেলতে পারি, তার জন্য দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে। সবকিছু ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...