| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

মাহমুদউল্লাহকে বিশ্রাম দিয়ে আবার এভাবে দলে ফিরিয়ে এনে যে বার্তা দিলো বিসিবি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ০১ ২০:২৭:২৭
মাহমুদউল্লাহকে বিশ্রাম দিয়ে আবার এভাবে দলে ফিরিয়ে এনে যে বার্তা দিলো বিসিবি

টি-টোয়েন্টি থেকে কি বাদ পড়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ? বিসিবি বলেছে, 'তিনি পড়েননি, তাকে বিশ্রাম দেওয়া হয়েছে।' শুধু নেতৃত্ব থেকেই নয়, তার পারফরম্যান্স বিবেচনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে টি-টোয়েন্টি থেকে অবসর দিয়েছে।

ক্রিকেট বিশেষজ্ঞরা ভাবছিলেন সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি দল পুনর্গঠনের জন্য তরুণ দলটিকে হারারে পাঠানো হতে পারে। একই সঙ্গে মাহমুদুল্লাহ রিয়াদকে টি-টোয়েন্টি থেকে বাদ দেওয়ার প্রক্রিয়াও বেশ পরিষ্কার।

মূলত মাহমুদউল্লাহকে বিশ্রাম দেয়ার কথা বলা হলেও তাকে নিয়ে বিসিবির চিন্তা কী? সেটাই এখন অস্পষ্ট হয়ে উঠেছে। তাকে বিশ্রাম দেয়ার অর্থ, তিনিই এখনও মূল অধিনায়ক। দলে যখন ফিরে আসবেন, তখন তাকেই দায়িত্বে বহাল রাখা হবে। যেহেতু বিসিবি তাকে আনুষ্ঠানিকভাবে নেতৃত্ব থেকে বাদ দেয়নি।

কিন্তু প্রশ্নটা দেখা দিয়েছে, জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি অধিনায়ক নুরুল হাসান সোহানের ইনজুরির কারণে মোসাদ্দেক হোসেন সৈকতকে নেতৃত্বের দায়িত্ব দেয়ার পাশাপাশি নাটকীয়ভাবে মাহমুদউল্লাহ রিয়াদকে দলে অন্তর্ভুক্ত করার পরই।

যাকে অধিনায়ক থেকে সরিয়ে, ‘বিশ্রামের’ অজুহাতে টি-টোয়েন্টি সিরিজের বাইরে রাখা হয়েছিল, শেষে আবার তাকেই দলে ডাকা হলো সোহানের পরিবর্তে। তো মূল অধিনায়ক দলে ফিরে আসার পর, ভিন্ন অধিনায়ক কেন? এটা নিয়েই এখন গুঞ্জন চারদিকে।

তবে কি মাহমুদউল্লাহ রিয়াদকে টি-টোয়েন্টি অধিনায়ক পদ থেকে সরানো এবং তাকে বিশ্রাম দেয়া দুটিই ইচ্ছাকৃত ছিল? নির্বাচক ও টিম ম্যানেজমেন্ট মানুক আর নাই মানুক, শেষ ম্যাচে তার অন্তর্ভূক্তি দেখে কিন্তু সেটাই মনে হচ্ছে। মোসাদ্দেক হোসেনের নেতৃত্বে মাহমুদউল্লাহকে দলে ফিরিয়ে এনে আসলে কী বার্তা দিতে চাচ্ছে বিসিবি?

সোহান আহত হয়ে সিরিজ থেকে ছিটকে পড়ায় আবার রিয়াদকে ফিরিয়ে আনা হলো। তার মানে তাকে বাদ দেয়া বা বিশ্রাম দেয়া যেটাই বলা হোক না কেন- সেটা মোটেই যুক্তিযুক্ত ছিল না।

আর যদি তাই না হবে, তাহলে একজনকে বিশ্রাম দেয়ার কথা বলে ২ ম্যাচ পরই তাকে আবার দলে ফেরানো কেন? এটা কিন্তু এক ধরনের প্রহসনও। আসলে কোনো যুক্তিতে রিয়াদকে অধিনায়ক থেকে সরিয়ে দল থেকে বাদ দেয়া হয়নি। অযৌক্তিকভাবেই অধিনায়কত্ব কেড়ে নেয়ার পাশাপাশি তাকে দলের বাইরে ঠেলে দেয়া হয়েছিল।

কেউ কেউ তো এমনও বলছেন, এভাবে টি-টোয়েন্টি দলে তাকে ফিরিয়ে এনে প্রকারান্তরে অপমানই করা হলো। দেশের অন্যতম সিনিয়র এই ক্রিকেটারকে নিয়ে টানা-হেঁচড়া কতটা শোভন? প্রশ্ন অনেকের। একসময় এমনিতেই দলের বাইরে চলে যেতে হবে সিনিয়র ক্রিকেটারদের। কিন্তু তাদেরকে কী একটু সসম্মানে বিদায় নেয়ার সুযোগটাও দেয়া হবে না?

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...