| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

অবিশ্বাস্য: পাকিস্তানকে উড়িয়ে ধোনির রেকর্ড নিজের করে নিলেন হরমনপ্রীত

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ০১ ১৮:১৪:৫৬
অবিশ্বাস্য: পাকিস্তানকে উড়িয়ে ধোনির রেকর্ড নিজের করে নিলেন হরমনপ্রীত

হরমনপ্রীত ৭১ টি-টোয়েন্টি ম্যাচে দেশকে নেতৃত্ব দিয়েছেন। তারা ৪২ টি গেম জিতেছে। ২৬ এ হেরেছে। তিনটি ম্যাচে কোনো ফল হয়নি। ধোনির অধিনায়কত্বে দলটি ৪১ টি ম্যাচে জিতেছিল। টি-টোয়েন্টিতে ভারতীয়দের দ্বারা সবচেয়ে বেশি ম্যাচ জেতার রেকর্ড তার দখলে। সেই রেকর্ড ভাঙলেন হরমনপ্রীত।

প্রসঙ্গত, টি-টোয়েন্টিতে বিরাট কোহলীর অধীনে ৩১টি এবং রোহিত শর্মার অধীনে ২৭টি ম্যাচে জিতেছে ভারত। মহিলাদের টি-টোয়েন্টিতে আন্তর্জাতিক ক্রিকেটে হরমনপ্রীত অবশ্য বেশ কিছুটা পিছিয়ে। অধিনায়ক হিসাবে দেশকে সবচেয়ে বেশি ম্যাচে জিতিয়েছেন ইংল্যান্ডের শার্লট এডওয়ার্ডস (৬৮)। তার পরেই রয়েছেন অস্ট্রেলিয়ার মেগ ল্যানিং (৬৪)। তিনে রয়েছেন হরমনপ্রীত।

রবিবার বৃষ্টির কারণে ভারত-পাকিস্তানের ম্যাচ কমে ১৮ ওভারের হয়। প্রথমে ব্যাট করে ৯৯ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। জবাবে স্মৃতি মন্ধানার ৪২ বলে অপরাজিত ৬৩ রানের সৌজন্যে আট উইকেটে ম্যাচ জেতে ভারত। মাত্র ১১.৪ ওভারেই জয়ের প্রয়োজনীয় রান তুলে নেয় তারা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...