| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

‘তারা মাঠের যে অংশে থাকে, সেখানে বল অদৃশ্য হয়ে যায়’

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ০১ ১৭:২৭:২০
‘তারা মাঠের যে অংশে থাকে, সেখানে বল অদৃশ্য হয়ে যায়’

জুভেন্টাসের বিপক্ষে প্রীতি ম্যাচে ২-০ গোলে জিতেছে স্প্যানিশ জায়ান্টরা। রবিবার রাতে লস ব্লাঙ্কোসের হয়ে গোল করেন করিম বেনজেমা ও মার্কো অ্যাসেনসিও। তারপরও খেলা শেষে দলের মাঝমাঠের ত্রিশূলের প্রশংসায় মুখর ছিলেন কোচ কার্লো আনচেলত্তি। কোচ তাদের রিয়ালের কিংবদন্তি হিসেবে উপস্থাপন করেছেন।

‘আমি কাসেমিরো, ক্রুস এবং মদ্রিচকে বারমুডা ট্রায়াঙ্গল বলি। তারা মাঠের যে অংশে থাকে, সেখানে বল অদৃশ্য হয়ে যায়।’

সাধারণত দেখা যায় আদর্শ ফরোয়ার্ড লাইনআপের ফুটবলারদের ক্ষেত্রেই এমন প্রশংসাসূচক কথার ফুলঝুরি ছোটে। তবে কাসেমিরো-মদ্রিচ-ক্রুস জুটি রিয়ালের মিডফিল্ড ইতিহাসের অন্যতম সেরা অবস্থানে নেয়ায় চলে বাড়তি মাতামাতি।

তুরিনের বুড়িদের হারানোর পর আনচেলত্তির কণ্ঠে তাই মিডফিল্ড নিয়ে বাড়তি স্তুতিবাক্য আবারও। মাঝমাঠের এ তিন প্রাণভোমরা লস ব্লাঙ্কোস দলকে ২০১৬ থেকে ২০২২ সালের মধ্যে চারটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতাতে অবদান রেখেছেন।

দলে নতুন আসা খেলোয়াড়রা স্কোয়াড যতোই শক্তিশালী করুক, কাসেমিরো-মদ্রিচ-ক্রুসকে টপকে তাদের শুরুর একাদশে এখনই জায়গা পাওয়া সহজ হচ্ছে না। জুভেন্টাসের বিপক্ষে তিন তারকা সেটাই দেখিয়েছেন ফের।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...