| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

অবিশ্বাস্য: বোলিংয়ে কোনো পরিবর্তন না এনেই অদ্ভুদ ভাবে সফল ভুবনেশ্বর

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ০১ ১৬:৫৫:২৪
অবিশ্বাস্য: বোলিংয়ে কোনো পরিবর্তন না এনেই অদ্ভুদ ভাবে সফল ভুবনেশ্বর

ওয়ানডে সিরিজে ২ ম্যাচ খেলেও কোনো উইকেট নিতে পারেননি। এমন পারফরম্যান্সের পর ভারতীয় দলে তার জায়গা নিয়ে প্রশ্ন ওঠে। তবে সেই পারফরম্যান্সকে পেছনে ফেলে ইংল্যান্ডের বিরুদ্ধে সর্বশেষ সিরিজে দুর্দান্ত বোলিং করেছেন ভুবনেশ্বর।

টি-টোয়েন্টি সিরিজে ২ ম্যাচে নিয়েছেন ৪ উইকেট। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে তিনি ৩ ওভারে ১৫ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ম্যাচে পৌঁছাতে সক্ষম হন। ওয়েস্ট ইন্ডিজ সফরে ভুবনেশ্বর তার দুর্দান্ত ফর্ম অব্যাহত রেখেছেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ভারতীয় এই পেসার জানিয়েছেন, নিজের বোলিংয়ে কোনো পরিবর্তন আনেননি ভুবনেশ্বর। বল হাতে ছন্দে ফিরতে যত বেশি সম্ভব বল করেছেন তিনি। এটাই তাকে ফর্মে ফিরতে সাহায্য করেছে বলে জানিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে ভুবনেশ্বর বলেন, 'সত্যি কথা বলতে আমি আমার বোলিং অ্যাকশনে কোনো পরিবর্তন আনিনি। আমি অনেক বেশি বল করতে চেয়েছি, যাতে করে আমার শরীর ছন্দে ফিরে। এটা আমার আত্মবিশ্বাস ফিরিয়েছে। যদি উন্নতি করতে চান তবে ফিটনেস নিয়ে করা যায়। এটা ভালো বল করতে সাহায্য করে। কিন্তু আসলেই আমি আমার বোলিংয়ের কিছু পরিবর্তন করিনি অথবা কোনো নির্দিষ্ট বিষয় নিয়ে কাজ করিনি।'

শুধু অনুশীলনেই নয় বাড়িতেও বোলিং নিয়ে কাজ করেন বলে জানালেন ভুবনেশ্বর। তিনি বলেন, 'সামগ্রিকভাবে আমি যখনই বোলিংয়ের সুযোগ পেয়েছি অনেক বেশি বল করেছি। অবশ্যই আপনি যখন দলের সঙ্গে থাকবেন আপনি অনুশীলন করবেন, কিন্তু আমি বাড়িতেও নিজের বোলিং নিয়ে কঠোর পরিশ্রম করি এবং নিজের ছন্দ ধরে রাখতে সর্বোচ্চ প্রচেষ্টা করি।'

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...