| ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

বেয়ারস্টো-বাবরদের পেছনে ফেলে আবারো সবার শীর্ষে বাংলার সেরা টাইগার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ০১ ১৩:৪৪:৩২
বেয়ারস্টো-বাবরদের পেছনে ফেলে আবারো সবার শীর্ষে বাংলার সেরা টাইগার

এ বছর আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাটেই সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে রয়েছেন টাইগার ব্যাটার লিটন দাস। চলতি বছরে এখন পর্যন্ত ৩০ ইনিংসে ৩ দশক ও ৯টি অর্ধশতক করেছেন এবং ১ হাজার ৩০২ রান নিয়ে শীর্ষে আছেন।

আজ জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ৫৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। বাংলাদেশও ম্যাচে জয় পায় ৭ উইকেটের ব্যবধানে। নিজের সংগ্রহকে আরও বাড়িয়ে নেয়ার সুযোগ রয়েছে লিটনের সামনে। আগামী ২ আগস্ট হবে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ। এরপর ৫, ৭ ও ১০ আগস্ট হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এ চারটি ম্যাচে ভালো রান করলে তিনি শীর্ষস্থান আরও মজবুত করতে পারবেন এতে কোনও সন্দেহ নেই।

লিটন দাস ওয়েস্ট ইন্ডিজ সফরে দ্বিতীয় ও শেষ টেস্টে তিন ফরম্যাট মিলিয়ে প্রথম ক্রিকেটার হিসেবে এক হাজার রানের কীর্তি গড়েছিলেন। লিটনের চেয়ে ৮ ইনিংস কম খেলে ৩ সেঞ্চুরি আর ৬ হাফ সেঞ্চুরির সাহায্য ১ হাজার ২৪৯ রান করে দ্বিতীয় পজিশনে আছেন ইংল্যান্ডের তারকা ব্যাটার জনি বেয়ারেস্টো।

তৃতীয় স্থানে থাকা পাকিস্তানের অধিনায়ক বাবর আজম মাত্র ১৬ ইনিংসে ব্যাট করে ৭ সেঞ্চুরি আর ৫ হাফ সেঞ্চুরিতে করেছেন ১ হাজার ১৮৪ রান। চতুর্থ স্থানে রয়েছেন সদ্য ইংল্যান্ডের টেস্ট অধিনায়কত্ব ছাড়া ব্যাটার জো রুট। তিনি ২৩ ইনিংসে খেলে ২ সেঞ্চুরি আর ৫ হাফ সেঞ্চুরির সাহায্যে করেছেন ১ হাজার ২৫ রান। শীর্ষ পাঁচে রয়েছেন ভারতীয় উইকেটকিপার ব্যাটসম্যান ঋষভ পন্থ। তিনি ২৭ ইনিংসে ১ হাজার ২ রান করেছেন।

শীর্ষ দশের অন্যরা হলেন, পাকিস্তানের ইমাম উল হক ১৫ ইনিংসে ৯৮৫ রান, আরব আমিরাতের ভৃত্তা অরবিন্দ ২২ ইনিংসে ৯৪৫ রান, শ্রীলঙ্কার দীনেশ চান্দিমাল ২১ ইনিংসে ৯৩১ রান, অস্ট্রেলিয়ার উসমান খাওয়াজা ১৩ ইনিংসে ৮৮৮ রান ও ভারতের শ্রেয়াস আইয়ার ২৩ ইনিংসে ৮৬৬ রান।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

আইপিএল ২০২৭ নিলামের তালিকায় নেই মুস্তাফিজ

আইপিএল ২০২৭ নিলামের তালিকায় নেই মুস্তাফিজ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের নিলাম ঘিরে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য এসেছে একটি অপ্রত্যাশিত খবর। ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা; আর্জেন্টিনা বনাম ডেনমার্ক ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা; আর্জেন্টিনা বনাম ডেনমার্ক ম্যাচ, জানুন ফলাফল

৩-৩ গোলে ড্র আর্জেন্টিনা-ডেনমার্ক, গ্রুপে দ্বিতীয় আলবিসেলেস্তেরা ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে গোলের রোমাঞ্চে ভরা ম্যাচে ডেনমার্কের সঙ্গে ...

বার্সেলোনা বনাম সাবাহ চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ; Live দেখুন এখানে

বার্সেলোনা বনাম সাবাহ চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ; Live দেখুন এখানে

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বে আজ বুধবার (২৫ নভেম্বর) মাঠে নামছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। প্রতিপক্ষ ...