| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিতেই অবিশ্বাস্য এক রেকর্ড গড়লেন মার্ক চ্যাপম্যান

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ০১ ১২:৩১:০৯
ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিতেই অবিশ্বাস্য এক রেকর্ড গড়লেন মার্ক চ্যাপম্যান

টস জিতে আগে ব্যাটিং করে ৪৯.৪ ওভারে ৩০৬ রান করে স্কটল্যান্ড। দলটির হয়ে সর্বোচ্চ ৮৫ রান করেন মাইকেল লিস্ক। ৫৫ বলে খেলা এই ইনিংসে ছিল নয়টি চার ও চারটি ছক্কার মার।

এ ছাড়া উইকেটরক্ষক ম্যাথু ক্রসের ব্যাটে আসে ৫৮ বলে ৫৩ রানের ইনিংস। ওপেনার মাইকেল জোনস করেন ৩৬ রান। শেষদিকে মার্ক ওয়াট ৩১ ও সাফিয়ান শরিফ ২৮ রান করেন।

নিউজিল্যান্ডের হয়ে জ্যাকব ডাফি এবং মাইকেল ব্রেসওয়েল তিনটি করে উইকেট নেন। দুটি উইকেট নেন লকি ফার্গুসন। একটি করে উইকেট নেন ব্লেয়ার টিকনার এবং ড্যারিল মিচেল।

লক্ষ্য তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতেই ৭৮ রান করে কিউইরা। ৪৮ বলে ৫০ রান করে হামজা তাহিরের বলে ফিরে যান ফিন অ্যালেন। তারপর ৪৭ রানের জুটি গড়েন মার্টিন গাপটিল এবং ডেন ক্লেয়াভার। গাপটিল ৪৭ রানে ফিরে যাওয়ার এক ওভার পর ফিরে যান ৩২ রান করা ক্লেয়াভারও। দুজনকেই ফেরান লিস্ক।

এরপর ১৭৫ রানের অবিচ্ছিন্ন জুটিতে দল জেতান চাপম্যান এবং মিচেল। ৭৫ বলে ছয়টি চার এবং সাতটি ছক্কায় ১০১ রান করেন চাপম্যান। মিচেলের ব্যাটে আসে ৬২ বলে ৭৪ রানের ইনিংস, যেখানে আটটি চার ও একটি ছক্কার মার ছিল।

সংক্ষিপ্ত স্কোর-

স্কটল্যান্ড- ৩০৬/১০ (৪৯.৪ ওভার) (লিস্ক ৮৫, ক্রস ৫৩; ব্রেসওয়েল ৩/৪৩, ডাফি ৩/৫২)।

নিউজিল্যান্ড- ৩০৭/৩ (৪৫.৫ ওভার) (চাপম্যান ১০১*, মিচেল ৭৪*; লিস্ক ২/৪৬)।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...