হঠাৎ-ই নিজেকে ভাগ্যবান মনে করছেন মোসাদ্দেক
মোসাদ্দেক হোসেন সৈকত একজন খেলোয়াড় বা দলের সদস্য হিসেবে সাকিব আল হাসানের বড় ভক্ত। সাকিবের কীর্তি এবার মিলেছে মোসাদ্দেক। টি-টোয়েন্টিতে সাকিবের সেরা বোলিং ফিগার ২০ রানে ৫ উইকেট। এবারও প্রথমবার ২০ রান খরচায় ৫ উইকেট পান মোসাদ্দেক।
আরও অবাক করা ব্যাপার হল, সাকিবও ৫ উইকেট পেয়েছিলেন হারারেতেই, এই জিম্বাবুয়েরই বিপক্ষে। রবিবার (৩১ জুলাই) জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাত্র ২০ রানের খরচায় ৫ উইকেট শিকার করে বাংলাদেশকে দারুণ এক জয় এনে দেন মোসাদ্দেক। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে যখন শুনলেন- স্পর্শ করেছেন সাকিবের কীর্তি, মোসাদ্দেক নিজেকে ভাগ্যবানই মনে করলেন।
সাকিবের মত ঠিক ২০ রানের খরচায়ই কীভাবে ৫ উইকেট? মৃদু হেসে মোসাদ্দেক বলেন, 'সেটা তো ১৯ রানও হতে পারত, ২১ রানও হতে পারত। ভালোভাবে শেষ করার চেষ্টা করেছি। সেটাই হয়েছে শেষপর্যন্ত। পুরো দলের পারফরম্যান্সে আমি খুবই খুশি।'
সাকিবের মত কিংবদন্তির সাথে একটি মিল পেলেন মোসাদ্দেক, যা আজীবন গর্ব করে বলতে পারবেন সবাইকে। উচ্ছ্বসিত না হওয়ার সুযোগ কই! তিনি বলেন, 'সাকিব ভাইকে নিয়ে অনেক বেশি কথা বলার কিছু নেই। সবাই জানে তিনি এই খেলার কিংবদন্তি। তার মত ইকোনোমিতে ৫ উইকেট আমারও আছে, এদিক থেকে আমি ভাগ্যবান।'
প্রসঙ্গত, টি-টোয়েন্টিতে মোসাদ্দেকের আগে বাংলাদেশের ৩ বোলার পেয়েছেন ৫ উইকেটের দেখা। সাকিব ছাড়াও বাকি দুই কীর্তি ইলিয়াস সানি ও মুস্তাফিজুর রহমানের।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
