| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

চরম উত্তেজনায় শেষ হলো জার্মানি-ইংল্যান্ড মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ০১ ০৯:৩২:১১
চরম উত্তেজনায় শেষ হলো জার্মানি-ইংল্যান্ড মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল

রবিবার রাতে ওয়েম্বলি স্টেডিয়ামে ফাইনালে দুই দল সমানে লড়াই করে। দ্বিতীয়ার্ধে গোল করে এগিয়ে নেয় স্বাগতিক ইংল্যান্ড। তাকে রেকর্ড আটবারের চ্যাম্পিয়ন জার্মানিতে ফিরিয়ে আনতে সময় লাগেনি। অবশেষে দ্বিতীয়ার্ধে অতিরিক্ত ত্রিশ মিনিটে জয়সূচক গোল করে চ্যাম্পিয়ন হয় ইংলিশরা।

পুরো ম্যাচে একচ্ছত্র আধিপত্য দেখাতে পারেনি কোনো দল। ম্যাচ ইংল্যান্ড জিতলেও বল দখলে এগিয়ে ছিল জার্মানি। এমনকি গোলের জন্য ইংল্যান্ডের (১৩) চেয়ে বেশি শটও নেয় জার্মান নারীরা (১৬)। তবে জার্মানির (৭) চেয়ে লক্ষ্য বরাবর শট বেশি ছিল ইংল্যান্ডের (৮)।

ম্যাচের প্রথমার্ধে হয়নি কোনো গোল। দ্বিতীয়ার্ধে ৫৬ মিনিটের সময় মাঠে নামেন এলা টুন। স্কোরশিটে নাম তুলতে তার সময় লেগেছে মাত্র ছয় মিনিট। সঙ্গে সঙ্গে উল্লাসে মাতে পুরো ওয়েম্বলি, যেখানে উপস্থিত ছিলেন রেকর্ড ৮৭ হাজার ১৯২ জন্য দর্শক। তবে তাদের আনন্দ বেশিক্ষণ টেকেনি।

৭৯ মিনিটের মাথায় আটবারের চ্যাম্পিয়নদের সমতায় ফেরান লিনা মাগুল। ২০০৯ সালের ইউরোর ফাইনালেও মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড ও জার্মানি। সেবার ইংলিশদের ৬-২ গোলে উড়িয়েই দিয়েছিল জার্মান নারীরা। তবে এবার আর সেরকম কিছুই করতে পারেনি তারা।

নির্ধারিত ৯০ মিনিটে অমীমাংসিত থাকায় খেলা গড়ায় অতিরিক্ত ত্রিশ মিনিটে। যেখানে দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে বাজিমাত করেন ক্লো কেলি। কর্নার কিকে ডি-বক্সে উড়ে আসা বলে প্রথমে পা লাগাতে পারেননি কেলি। তবে দ্বিতীয়বার সুযোগ পেয়ে আলতো টোকায় বল জালে পাঠিয়ে জার্সি খুলে উল্লাসে মাতেন ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...