| ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

জিম্বাবুয়ের সফরে কোহলি দলে না থাকার গোপন রহস্য ফাঁস

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ৩১ ১১:৪২:২৫
জিম্বাবুয়ের সফরে কোহলি দলে না থাকার গোপন রহস্য ফাঁস

তবে এশিয়া কাপকে সামনে রেখে এই সিরিজে খেলার চেয়ে বিশ্রামকেই বেশি গুরুত্ব দিয়েছেন কোহলি। তাই তাকে জিম্বাবুয়ে সিরিজে অন্তর্ভুক্ত করা হয়নি। বিসিসিআই জিম্বাবুয়ে সফরের জন্য ১৫ সদস্যের ওয়ানডে দল ঘোষণা করেছে এবং সিরিজ শুরু হতে প্রায় ২০ দিন বাকি রয়েছে। ১৫ সদস্যের এই দলে নেই কোহলি। সিরিজ থেকে নিজেকে প্রত্যাহার করে নেন তিনি। অনাগ্রহের কারণে তাকে দলে রাখা হয়নি।

জিম্বাবুয়ে সিরিজের জন্য স্কোয়াড ঘোষণার আগে কোহলি বিসিসিআই নির্বাচকদের সঙ্গে আলোচনা করেন। এরপর তিনি তার পরিকল্পনার কথা জানান। আসন্ন এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এই সিরিজে না খেলার মতামত দিয়েছেন কোহলি।

বিসিসিআইয়ের এক সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) জানিয়েছে, 'বিরাট (কোহলি) নির্বাচকদের সাথে কথা বলেছে। সে বলেছে যে, এশিয়া কাপে তাকে পাওয়া যাবে। প্রথম সারির ক্রিকেটাররা এশিয়া কাপ থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ না হওয়া পর্যন্ত খুবই ব্যস্ত সময় পার করবে। তাই উইন্ডিজ সফরের পর দু-সপ্তাহের মতো সময়ে তারা কিছুটা বিশ্রাম নেয়ার সুযোগ পাচ্ছে।'

এদিকে কোহলির পাশাপাশি জিম্বাবুয়ে সফরে বিশ্রাম দেয়া হয়েছে রোহিত শর্মা, জসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি, সূর্যকুমার যাদব, শ্রেয়াস আইয়ারের মতো ক্রিকেটারদের। করোনা থেকে মুক্ত হলেও জিম্বাবুয়েতে রাখা হয়নি লোকেশ রাহুলকে। কোভিড পজিটিভ হওয়ায় ওয়েস্ট ইন্ডিজেও খেলা হয়নি তার।

শিখর ধাওয়ানকে অধিনায়ক করে ঘোষিত স্কোয়াডে জায়গা পেয়েছেন বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার। এই সিরিজের দলে ফিরেছেন ওয়াশিংটন সুন্দর, দীপক চাহার এবং কুলদীপ যাদব।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে। সবকিছু ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...