শেষ হলো বাংলাদেশ-জিম্বাবুয়ে টি-২০ মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল
জিম্বাবুয়ের ছুঁড়ে দেওয়া ২০৬ রানের পাহাড় টপকে প্রথমে ওপেনার মুনিম শাহরিয়ারকে হারিয়ে বাংলাদেশ। এরপর দুর্দান্ত শুরুর পর জমকালো আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন লিটন দাস। ৬৩ রানে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ।
দ্বিতীয় ফাইনালে মুনিম শাহরিয়ার ৮ বলে ৪ রান করার পর মাদসাকাদজার থেকে মাত্র ৫ রান পিছিয়ে দল। এরপর এনামুল হক বিজয়ের সঙ্গে ৫৮ রানের ঝড়ো জুটি গড়েন লিটন দাস। কিন্তু শেষ পর্যন্ত লিটন আপাতদৃষ্টিতে ফিরে এলে এই জুটি ভেঙে যায়।
ইনিংসের তখন ৭ম ওভারের শেষ বল। লিটন দাস শর্ট ফাইন লেগের ওপর দিয়ে বল মারতে গিয়ে ক্যাচ তুলে দেন। তবে শরট ফাইন লেগে থাকা গ্রাভা বল প্রথমে ধরলেও পরে তার পায়ের সঙ্গে হাত লেগে বল পড়ে যায়। তবে বল তুলে তা বোলার শন উইলিয়ামসের দিকে ছুঁড়ে মারেন গ্রাভা। এদিকে গ্রাভা ক্যাচ লুফে নিয়েছেন ভেবে লিটন দাস উইকেটের মাঝখানে দাঁড়িয়ে থাকেন। আর বল পেয়েই উইলিয়ামস দৌড়ে গিয়ে স্ট্যাম্প ভেঙে দেন।
এরপর মাঠের দুই আম্পায়ার টিভি আম্পায়ারের দ্বারস্ত হন। পরবর্তীতে টিভি আম্পায়ার লিটনকে রান আউট ঘোষণা করেন। ৭ম ওভার শেষে দলীয় ৬৩ রানে লিটন দাস ফেরেন ১৯ বলে ৩২ রান করে। দুর্দান্ত ইনিংসটি ৬টি চারে সাজান লিটন দাস।
লিটন ফেরার পর বেশি সময় টিকতে পারেননি এনামুল হক বিজয়ও। ১০ ওভারে ২৭ বলে ২৬ রান করে বিজয় ফেরেন দলীয় ৮৫ রানের মাথায়। এরপর আফিফ হোসেনকে সঙ্গে নিয়ে ১৯ রানের জুটি গড়েন নাজমুল হোসেন শান্ত। তবে আফিফ ৮ বলে ১০ রান করে ফাইল চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ।
পঞ্চম উইকেটে অধিনায়ক নুরুল হাসান সোহান এবং শান্ত মিলে গড়েন ৪০ রানের জুটি। এই জুটিতেই বাংলাদেশ জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছিল। তবে সে স্বপ্ন বেশি সময় স্থায়ী হয়নি। শান্ত ২৫ বলে ৩৭ রান করে ফেরেন দলীয় ১৪৬ রানের মাথায়। এরপর মোসাদ্দেককে সঙ্গে নিয়ে লড়াই চালিয়ে যান সোহান। তবে মোসাদ্দেক ১৯তম ওভারের শেষ বলে ১০ বলে ১৩ রান করে ফেরেন। শেষ পর্যন্ত সোহান ২৬ বলে ৪২ রানে অপরাজিত থাকেন। আর বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে বাংলাদেশ থামে ১৮৮ রানে।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ওয়েসলি মাধেভের এবং সিকান্দার রাজার দুর্দান্ত ইনিংসে ২০৫ রানের পাহাড়সম পুঁজি গড়ে জিম্বাবুয়ে।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
