| ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

হঠাৎ-ই ভুতুড়ে আউটে থমকে গেলেন লিটন

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ৩০ ১৯:৪৫:৩৮
হঠাৎ-ই ভুতুড়ে আউটে থমকে গেলেন লিটন

দ্বিতীয় ফাইনালে মুনিম শাহরিয়ার ৮ বলে ৪ রান করার পর মাদসাকাদজার থেকে মাত্র ৫ রান পিছিয়ে দল। এরপর এনামুল হক বিজয়ের সঙ্গে ৫৮ রানের ঝড়ো জুটি গড়েন লিটন দাস। কিন্তু শেষ পর্যন্ত লিটন আপাতদৃষ্টিতে ফিরে এলে এই জুটি ভেঙে যায়।

ইনিংসের তখন ৭ম ওভারের শেষ বল। লিটন দাস শর্ট ফাইন লেগের ওপর দিয়ে বল মারতে গিয়ে ক্যাচ তুলে দেন। তবে শরট ফাইন লেগে থাকা গ্রাভা বল প্রথমে ধরলেও পরে তার পায়ের সঙ্গে হাত লেগে বল পড়ে যায়। তবে বল তুলে তা বোলার শন উইলিয়ামসের দিকে ছুঁড়ে মারেন গ্রাভা। এদিকে গ্রাভা ক্যাচ লুফে নিয়েছেন ভেবে লিটন দাস উইকেটের মাঝখানে দাঁড়িয়ে থাকেন। আর বল পেয়েই উইলিয়ামস দৌড়ে গিয়ে স্ট্যাম্প ভেঙে দেন।

এরপর মাঠের দুই আম্পায়ার টিভি আম্পায়ারের দ্বারস্ত হন। পরবর্তীতে টিভি আম্পায়ার লিটনকে রান আউট ঘোষণা করেন। ৭ম ওভার শেষে দলীয় ৬৩ রানে লিটন দাস ফেরেন ১৯ বলে ৩২ রান করে। দুর্দান্ত ইনিংসটি ৬টি চারে সাজান লিটন দাস।

এই রিপোর্ট লেখা অবধি বাংলাদেশের সংগ্রহ, ৮ ওভারে ২ উইকেটে ৬৯ রান। উইকেটে আছেন, এনামুল ১৭ আর শান্ত ২ রানে অপরাজিত আছেন। জয়ের জন্য বাংলাদেশের ৭২ বলে ১৩৭ রানের প্রয়োজন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...