| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

দুঃসংবাদ: আবারও ব্যর্থ মুনিম শাহরিয়ার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ৩০ ১৯:১৬:৪১
দুঃসংবাদ: আবারও ব্যর্থ মুনিম শাহরিয়ার

বাংলাদেশের হয়ে ওপেন করতে নামেন লিটন দাস ও মুনিম শাহরিয়ার। প্রথম ওভারেই তারা তুলে নেয় ৫ রান। দ্বিতীয় ওভারেই সাজঘরের পথ ধরলেন মুনিম। ৮ বলে ৪ রান করে মাসাকাদজার স্পিনে শর্ট থার্ডম্যানের হাতে সহজ ক্যাচ নেন ওয়েলিংগন।

এ রিপোর্ট লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ২.৩ ওভারে ১ উইকেটে ১২ রান। লিটন ৫ রানে ও এনামুল হক বিজয় ৩ রানে অপরাজিত আছেন।

এর আগে আনক্যাপড টাইগার বোলারদের বোলিং করে টি-টোয়েন্টিতে তাদের দ্বিতীয় সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছিল জিম্বাবুয়ে। হারারেতে স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে ব্যাট করার পর ওয়েসলি মাধভীর ও সিকান্দার রাজার ঝড়ো ইনিংসে স্বাগতিকরা ৩ উইকেট হারিয়ে ২০৫ রান সংগ্রহ করে।

বাংলাদেশের বিপক্ষে এর আগে টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের সর্বোচ্চ রান ছিল ১৯৩। এবার সেটাকে ছাড়িয়ে গেছে তারা। আর নিজেদের ক্রিকেট ইতিহাসে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান ছিল ২৩৬, সিঙ্গাপুরের বিপক্ষে।

ওয়েসলি মাধভিরে এবং সিকান্দার রাজা মিলে চতুর্থ উইকেট জুটিতে ৯১ রান যোগ করেন স্বাগতিকদের ইনিংসে। ৪৬ বলে ৬৭ রান করে দলীয় ১৯০ রানের মাথায় আহত হয়ে মাঠ ছাড়েন ওয়েসলি মাধভিরে। ২৬ বলে ৬৫ রানের ঝড়ো ইনিংস খেলেন সিকান্দার রাজা। ৭টি বাউন্ডারির সঙ্গে ৪টি ছক্কার মার মারেন তিনি।

এছাড়া ৩৩ রান করেন শন উইলিয়ামস, ২১ রান করেন ক্রেইগ আরভিন এবং ওপেনার রেগিস চাকাভা করেন ৮ রান। বাংলাদেশের হয়ে মোস্তাফিজুর রহমান নেন ২ উইকেট এবং মোসাদ্দেক হোসেনের শিকার বাকি ১ উইকেট।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...