| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

আগ্রাসী তামিমের খেলার ধরন বদলানোর প্রধান কারন জানালেন: ফাহিম

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ৩০ ১৬:৪২:৩০
আগ্রাসী তামিমের খেলার ধরন বদলানোর প্রধান কারন জানালেন: ফাহিম

ক্যারিয়ারের মাঝপথে হঠাৎ ব্যাটিং স্টাইল বদলানো খুব সহজ নয় বলে মনে করেন তিনি। তাছাড়া বিভিন্ন কোচের সঙ্গে কাজ করলে ক্রিকেটারদের ব্যাটিং স্টাইল বদলে যায়। তাই তিনি এটাকে স্বাভাবিকভাবেই দেখেন।

এ প্রসঙ্গে ফাহিম বলেন, 'আমার মনে হয় যে আমাদের খেলোয়াড়েরা যেভাবে বেড়ে উঠে, যে মানসিকতা নিয়ে বেড়ে উঠে একটা পর্যায়ে এসে, আন্তর্জাতিক পর্যায়ে এসে সেখানে ওরা পরিবর্তন নিয়ে আসে। এখানে বোধহয় আমাকে অন্য কিছু করতে হবে। কিন্তু যেটা স্বাভাবিকভাবে তারা আয়ত্ত্ব করেছে, যেটাতে তারা অভ্যস্ত সেখান থেকে বেরিয়ে এসে নতুন কিছু করাটা কিন্তু সহজ না। আমার মনে হয় একারণেই অনেকে অনেক কিছুতে আটকে যায়। আবার অনেক সময় কোচদেরও খেলার ফিলোসোপি আলাদা হয়।'

এক পর্যায়ে তিনি টাইগার ওপেনার তামিম ইকবালের উদাহরণ টেনেছেন। বাঁহাতি এই ওপেনার ক্যারিয়ারের শুরুতে খুবই আগ্রাসী ব্যাটিং করতেন। এরই মধ্যে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে এক যুগ পার করেছেন। তামিমের ব্যাটিং আর আগের মতো নেই। এখন তিনি অনেক পরিণত ব্যাটিং করেন। এটাও কোচদের কারণে বলে মনে করেন ফাহিম।

তার ভাষ্য, 'আমরা তামিম ইকবালের উদাহরণ দিতে পারি। তামিম ইকবাল সবসময় দেখে এসেছি খুব আগ্রাসী ব্যাটিং করতো অল্প বয়সে। কিন্তু আস্তে আস্তে ওর মানসিকতায় কিন্তু অনেক পরিবর্তন এসেছে, ওর খেলার ধাঁচটাই কিন্তু বদলে গেছে। সেটাও কিন্তু কোচদের কারণেই। কোচদের ফিলোসোপি ভিন্ন, কেউ হয়তো একজন ব্যাটার বা বোলারকে যে রোলে এত বছর খেলে অভ্যস্ত সেখান থেকে বেরিয়ে আসতে বাধ্য করেছে বা অনুপ্রাণিত করেছে।'

ব্যাটিংয়ের ধরনে পরিবর্তন এনে সবসময় সফলতা আসে না। এক্ষেত্রে তিনি রকিবুল হাসানকে উদাহরণ হিসেবে দাঁড় করিয়েছেন। ক্যারিয়ারের শুরুতে মারকুটে ব্যাটিং করেই আলোচনায় এসেছিলেন তিনি। যদিও কোচরা তাকে রক্ষণাত্মক ব্যাটার হিসেবে গড়ে তুলতে চাইলে নিজস্বতা হারিয়ে ফেলেছেন রকিবুল। ফলে প্রতিযোগীতামূলক ক্রিকেট থেকেই ছিটকে গেছেন তিনি।

ফাহিম বলেন, 'আমরা রকিবুল হাসানের কথা বলতে পারি। আমার মনে হয় অনেক ভালো একজন ব্যাটার ছিল যে মিডল অর্ডারে খেলতে পারতো। কিন্তু ওকে একজন রক্ষণাত্বক ব্যাটার হিসেবে চেঞ্জ করার যে চেষ্টাটা ওইটাই বোধহয় ওর স্বাভাবিক ব্যাটিংটা নষ্ট করেছে। যে কারণে ওকে দেখেছি ও ছিটকে পড়েছে। এরকম অনেক কিছুই আছে আমাদের।'

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...