| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

এবার নিজের ঢাক নিজেই পেটালেন সাউথ আফ্রিকার বিধ্বংসী খেলোয়াড় রুশো

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ৩০ ১৬:৩৩:১০
এবার নিজের ঢাক নিজেই পেটালেন সাউথ আফ্রিকার বিধ্বংসী খেলোয়াড় রুশো

ইংলিশ বাহিনীর বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মাত্র ৪ রানে ফেরেন রুশো। সেই ম্যাচে জিততে পারেনি দক্ষিণ আফ্রিকা। পরের খেলায় রুশো ৫৫ বলে দশটি চার ও পাঁচটি ছক্কায় অপরাজিত ৯৬ রান করে দলকে সমতা আনেন।

তাদের ইনিংসে প্রোটিয়ারা ইংল্যান্ডকে ৫৮ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে। ৩১ জুলাই অনুষ্ঠিত হবে তৃতীয় নির্ণায়ক টি-টোয়েন্টি সিরিজ। ম্যাচের আগের দিন নিজের সামর্থ্যের কথা স্মরণ করেন রুশো।

প্রোটিয়া এই ব্যাটার বলেন, 'আমি তো এমনি এমনি দলে আসিনি। বিশ্বজুড়ে বিভিন্ন ধরনের প্রতিযোগিতায় ক্রিকেট খেলার ছয় বছরের অভিজ্ঞতা আছে আমার। আমি অনুভব করি, আমি আগের থেকে অনেক ভালো খেলোয়াড়। বেশ কিছু ভালো পারফরম্যান্স আমি করেছি। এরপরই ম্যানেজমেন্ট আমাকে দলে নেয়।'

'প্রথম টি-টোয়েন্টিতে আমার মতো করে খেলতে পারিনি। ইংল্যান্ডে রান করেছি, তাই হয়তো অতি আত্মবিশ্বাসী হয়ে পড়েছিলাম। আমি যদি আরেকটু সময় নিয়ে আরও মনোযোগ দিয়ে খেলতাম তাহলে ভালো করতে পারতাম।'

এর আগে সর্বশেষ ২০১৬ সালে সাউথ আফ্রিকার হয়ে খেলেছিলেন রুশো। তারপর ২০১৭ সালে ইংলিশ কাউন্টি দল হ্যাম্পশায়ারের সঙ্গে তিন বছরের জন্য চুক্তি করেছিলেন তিনি। তারপর থেকে জাতীয় দলে আর খেলা হয়নি রুশোর।

অথচ জাতীয় দলের হয়ে খেলা নিজের শেষ সিরিজেও ৭৭.৭৫ গড়ে ৩১১ রান করেন তিনি। গত কয়েকবছরে রুশো অবশ্য শুধু কাউন্টি ক্রিকেটেই সীমাবদ্ধ থাকেননি। বিপিএল, টি-টোয়েন্টি ব্লাস্ট টুর্নামেন্টসহ দেশ-বিদেশে বিভিন্ন লিগে খেলেছেন তিনি।

ইংল্যান্ডের বিপক্ষে ডাক পাওয়ার আগে ইংলিশ টি-টোয়েন্টি ব্লাস্টে সমারসেটের হয়ে ৯২.৬৬ গড় ও ১৯১.৭২ স্ট্রাইক রেটে ২৭৮ রান করেন তিনি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...