| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

কিছুক্ষন পরেই জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামছে তরুন টাইগাররা, দেখেনিন সেরা একাদশ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ৩০ ১৫:২৮:২৯
কিছুক্ষন পরেই জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামছে তরুন টাইগাররা, দেখেনিন সেরা একাদশ

এই পাঁচ সিনিয়রের কেউই আজ বাংলাদেশ একাদশে নেই। হারার স্পোর্টস ক্লাব মাঠে বাংলাদেশ সময় বিকেল ৫টায় জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ যুব দল। আজ পাঁচ সিনিয়র ছাড়া বাংলাদেশের একাদশ কেমন হবে?

যদিও মাশরাফি বিন মুর্তজা টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন অনেক আগেই। সম্প্রতি এই ফরম্যাট থেকে অবসর নিয়েছেন তামিম ইকবালও। এই সিরিজের আগে অধিনায়কত্ব হারানো মাহমুদউল্লাহ জিম্বাবুয়ে সিরিজের দলে ছিলেন না। মুশফিকুর রহিমকেও বিশ্রাম দেওয়া হয়েছে। ইতিমধ্যেই লিগ থেকে ছুটি নিয়েছেন সাকিব আল হাসান।

পাঁচ সিনিয়রের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নেতৃত্ব উঠেছে নুরুল হাসান সোহানের কাঁধে। আজ মাঠে কোন ১১ জনকে নামাবেন তরুণ সোহান?

বাংলাদেশের স্কোয়াডে ওপেনার মোট পাঁচজন। এনামুল হক বিজয়, মুনিম শাহরিয়ার, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত ও তরুণ পারভেজ হোসেন ইমন। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সফল না হলেও ওপেনিংয়ে হয়তো এনামুল হক বিজয় এবং মুনিম শাহরিয়ারকেই দেখা যাবে। সাকিব আল হাসানের অনুপস্থিতিতে তিনে লিটন দাস।

বাংলাদেশ পাঁচ বোলার নিয়ে খেললে এরপর চারে আফিফ হোসেন ধ্রুব, পাঁচে অধিনায়ক নুরুল হাসান সোহান ও ছয়ে মোসাদ্দেক হোসেন সৈকত হওয়ার কথা। কিন্তু একজন বোলার কমিয়ে বাড়তি একজন ব্যাটার খেলাতে চাইলে চারে নামতে পারেন নাজমুল হোসেন শান্ত।

বাংলাদেশ পাঁচ বোলার নিয়ে একাদশ সাজালে বোলিং ডিপার্টমেন্টে পেসার হওয়ার সম্ভবনাই বেশি। কারণ জিম্বাবুয়ের উইকেটগুলো স্পিনারদের চেয়ে পেসারদের জন্যই বেশি সহায়ক। সেক্ষেত্রে মোস্তাফিজুর রহমানের সঙ্গে শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদের সুযোগ বেশি। অনেকদিন পর স্কোয়াডে ফেরা হাসান মাহমুদকে হয়তো বাইরেই থাকতে হচ্ছে।

দুই স্পিনার হিসেবে মেহেদি হাসান মিরাজকে বাইরে রেখে নাসুম আহমেদ ও শেখ মাহেদি হাসানকে একাদশে রাখার সুযোগ বেশি। কারণ নাসুম সম্প্রতি দুর্দান্ত ফর্মে আছেন। আর মাহেদি হার্ড হিটিং ব্যাটিংয়ে ব্যাটিং ডিপার্টমেন্টেও ভূমিকা রাখতে পারেন।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: এনামুল হক বিজয়, মুনিম শাহরিয়ান, লিটন দাস, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, শেখ মাহেদি হাসান, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...