| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোনালদোর খেলার দিনক্ষণ ঠিক করলেন রোনালদো নিজেই

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ৩০ ১৩:৪০:৩৯
রোনালদোর খেলার দিনক্ষণ ঠিক করলেন রোনালদো নিজেই

যে শেষ পর্যন্ত পরিবর্তন হতে পারে. আগামীকাল (রবিবার) খেলবেন বলে ইনস্টাগ্রামে নিজেই জানিয়েছেন রোনালদো।

নতুন মৌসুম শুরুর আগেই অস্ট্রেলিয়া ও থাইল্যান্ড সফর করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। 'ব্যক্তিগত কারণ' দেখিয়ে ওই দুই সফরে খেলা হয়নি রোনালদোর। এরপর গত একমাস ধরে গুঞ্জন শোনা যাচ্ছিল যে তিনি ক্লাব ছাড়তে চান। এটি পরিদর্শন না করার প্রধান কারণ হিসাবে দেখা হয়।

ইউনাইটেড বর্তমানে অসলো, নরওয়ে সফর করছে। দলটি আজ সন্ধ্যায় অ্যাটলেটিকো মাদ্রিদের মুখোমুখি হবে। সেই খেলায়ও নেই রোনালদোর নাম।

আজ ম্যাচ খেলে কালই আবার নিজেদের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে রায়ো ভায়োকানোর বিপক্ষে খেলবে রেড ডেভিলরা। সেই ম্যাচে খেলবেন বলে আভাস দিয়েছেন রোনালদো। এই খবর তিনি জানিয়েছেন ইনস্টাগ্রামে।

নিজের অ্যাকাউন্ট থেকে নয় অবশ্য, এক ফ্যান অ্যাকাউন্টের পোস্টে গিয়ে মন্তব্য করে তিনি জানিয়েছেন এই খবর। পর্তুগিজ ভাষায় সেখানে তিনি লিখেছেন, ‘ডমিঙ্গো ও হেই জগা’ যার বাংলা অনুবাদ, ‘রোববার রাজা খেলতে নামছে’।

যদিও নরওয়ে সফরকারী দলে তার নাম নেই। ২১ সদস্যের সেই দলই রায়োর বিপক্ষে ম্যাচে খেলবে বলে জানিয়েছিল ইউনাইটেড কর্তৃপক্ষ। শেষ মুহূর্তে রোনালদো খেলতে চাইলে নতুন কোচ এরিক টেন হাগ তাতে পরিবর্তন আনবেন কি না, তা নিয়েও আছে সংশয়।

সবশেষ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৪ গোল করে ইউনাইটেডের সর্বোচ্চ গোলদাতা ছিলেন রোনালদো। তবে মৌসুমটা ইউনাইটেডের জন্য বেশ বাজেই কেটেছে। শিরোপা তো জিততে পারেইনি, উল্টো লিগ শেষ করেছে ষষ্ঠ স্থানে থেকে।

যার ফলে আসছে মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার আশাও শেষ হয়ে যায় দলটির। ইংলিশ সংবাদ মাধ্যমের খবর, মূলত এই কারণেই রোনালদো ইউনাইটেড ছেড়ে অন্য কোনো দলে যেতে চাইছেন, যারা চ্যাম্পিয়ন্স লিগে খেলে।

আগামী ৭ আগস্ট ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের বিপক্ষে ঘরের মাঠে ম্যাচ দিয়ে নিজেদের নতুন মৌসুম শুরু করবে ইউনাইটেড।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল-আয়ারল্যান্ড ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল-আয়ারল্যান্ড ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আয়ারল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে ব্রাজিল। নির্ধারিত ৯০ মিনিটের খেলা ও ...

৩৫ মিনিটে ১ গোলে এগিয়ে গেলো ব্রাজিল, Live দেখুন এখানে

৩৫ মিনিটে ১ গোলে এগিয়ে গেলো ব্রাজিল, Live দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে এগিয়ে রয়েছে ব্রাজিল। খেলার ৩৫ মিনিট শেষ ...