| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

মেসিকে বার্সায় ফেরানোর ইঙ্গিত

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ৩০ ১৩:২৮:৪২
মেসিকে বার্সায় ফেরানোর ইঙ্গিত

এবার জাভি খোলাখুলি জানিয়েছেন যে তিনি মেসিকে ফিরিয়ে আনতে আগ্রহী। কিংবদন্তি মেসির বার্সায় একটি 'দ্বিতীয় অধ্যায়' আছে। আগামীকাল সকালে নিউইয়র্ক রেড বুলের মুখোমুখি হবে বার্সেলোনা। তার আগে জাভি আজ গণমাধ্যমের সামনে বক্তব্য দেন। সেখানে তিনি এ কথা বলেন।

গত বছর যেভাবে মেসি-বার্সার বিচ্ছেদ ঘটেছে, সেটা জাভির একটুও ভালো লাগেনি। তিনি বলেন, ‘মেসির সঙ্গে বার্সার সম্পর্কটা কখনো শেষ হোক, সেটা আমি কখনো চাইনি। আমার মনে হয়, একটা দ্বিতীয় সুযোগ পাওনাই হয়ে আছে তার।’

এরপরই তিনি জানান, প্রত্যাবর্তনটা বার্সার কাছে পাওনাই হয়ে আছে মেসির। জাভি বলেন, ‘যদি প্রশ্নটা হয়, আমি মেসিকে বার্সেলোনায় ফেরত চাই কি না? তাহলে আমার উত্তর হচ্ছে হ্যাঁ। এটা ক্লাবের ভবিষ্যতের জন্য তোলা রইলো। তবে এই মৌসুমের জন্য নয়।’

বার্সেলোনার হয়ে কী জেতেননি মেসি? লা লিগা থেকে শুরু করে চ্যাম্পিয়ন্স লিগ, ক্লাব বিশ্বকাপ... এরপর ব্যক্তিগত সব পুরস্কারও তিনি জিতেছেন। বলা যায় সবার চেয়ে বেশিই জিতেছেন। ক্লাবকে দু’হাত ভরে দিয়েছেন যিনি, এমন একজনকে তাই বারবার চান বার্সা কোচ।

বার্সেলোনা ছেড়ে গেল বছর পিএসজিতে যোগ দিয়েছেন মেসি। ক্লাবটির সঙ্গে তার চুক্তি দুই বছরের। যার প্রথম বছরটা কাটিয়ে ফেলেছেন মেসি। আগামী মৌসুমে যখন তার চুক্তি শেষ হয়ে যাবে, তখনই তাকে ফিরিয়ে আনতে চায় বার্সা, এমন আভাসটা আগেই মিলছিল। জাভির কথার পরে পরিষ্কার হয়ে গেল সেটাও।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...