| ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

এটা নিয়ে ইদানিং খুব বেশি কথা হচ্ছে: তামিম

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ৩০ ১২:০৫:২৬
এটা নিয়ে ইদানিং খুব বেশি কথা হচ্ছে: তামিম

অপেক্ষাকৃত দুর্বল জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন সিরিজে স্পষ্ট ফেভারিট বাংলাদেশ। তাছাড়া পঞ্চাশ ওভারের এই সিরিজটি আইসিসি সুপার লিগের অংশ নয়। তাই এই সিরিজে পরীক্ষা-নিরীক্ষার সুযোগ ছিল বেশি। সদ্য শেষ হওয়া ওয়েস্ট ইন্ডিজ সিরিজে এটাই চেয়েছিলেন অধিনায়ক তামিম ইকবাল।

তবে উইন্ডিজের বিপক্ষে শেষ ওয়ানডেতে বাংলাদেশ দল যে শক্তি যাচাইয়ের পথে হাঁটবে না তার প্রমাণ পাওয়া গেছে। জিম্বাবুয়ে সফরের ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একটি পূর্ণ শক্তির দল ঘোষণা করেছে। অর্থাৎ এবার আর পরীক্ষা হবে না টাইগারদের।

এই সফরে অংশ নিতে রাতে দেশ ছাড়ার আগে তামিম জানিয়েছেন, এটি পাড়ার কোনো খেলা নয় যে চাইলেই একে-ওকে নামিয়ে দেবেন। বিমানবন্দরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘আমার কাছে মনে হয় না তরুণ বা বৃদ্ধ, এটা নিয়ে ইদানিং বেশি কথা হচ্ছে।’

তিনি আরো বলেন, ‘যারা ক্যাপেবল, তারাই সুযোগ পাবে বিশেষত ১৫ জনে। সেরা একাদশ আমরা বেছে নেব। ১৫ জনে অনেক সময় অনেকে গেম টাইম পায় না। এরকম যদি সুযোগ থাকে, আমরা খেলাতে পারি, দলের জন্য ভালো হবে।’

ওয়ানডে অধিনায়ক এরপর বলেন, ‘কিন্তু যেটা বললাম, এটা আন্তর্জাতিক ক্রিকেট, আন্তর্জাতিক সিরিজ। পাড়ার কোনো খেলা না যে, আমি একে-ওকে খেলালাম। যেই হোক, যে ডিজার্ভ করে জায়গা, সে অবশ্যই খেলবে।’

তামিম যোগ করেন, ‘আমার তো মনে হয় তরুণরা সব সুযোগই পাচ্ছে এখন। একটা দলে ১৫ জন থাকে, সবাইকে তো খেলানোর সুযোগ থাকে না। আপনি যদি শেষ সিরিজেও দেখেন, তরুণরাই খেলেছে। এই সিরিজে মুশফিক ঢুকছে, সে আমাদের জন্য সবাই খুব খুব গুরুত্বপূর্ণ।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...