| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

দীর্ঘদিন পর ফের মাঠ কাঁপাতে ওয়েস্ট ইন্ডিজ দলে হেটমায়ার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ২৯ ১২:০০:১২
দীর্ঘদিন পর ফের মাঠ কাঁপাতে ওয়েস্ট ইন্ডিজ দলে হেটমায়ার

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের পর নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। তারা এই দুই দেশের বিপক্ষে সিরিজের জন্য একই ১৬ সদস্যের দল ঘোষণা করেছে।

হেটমায়ার মূলত ফিটনেস সমস্যার কারণে দলের বাইরে ছিলেন। তবে ভারত-পশ্চিম ভারত ওয়ানডে সিরিজের সময় প্রশিক্ষকদের সঙ্গে নিয়মিত অনুশীলন করতে দেখা গেছে তাকে। ফিটনেস থেকে সবুজ সংকেত পেয়ে দলে ফিরেছেন হেটমায়ার।

বাংলাদেশ সিরিজের পর আগামী দুই সিরিজের স্কোয়াডেও জায়গা হয়নি এভিন লুইসের। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের প্রধান নির্বাচক দেসমন্ড হেইনস জানান, ফিটনেস সমস্যার কারণেই বাদ পড়েছেন লুইস।

এদিকে ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডের আগে ইনজুরিতে পড়েন ক্যারিবিয়ান স্পিনার গুড়াকেশ মতি। হাতের বুড়ো আঙ্গুলের ইনজুরির কারণে আসন্ন দুই সিরিজে জায়গা হারাচ্ছেন তিনি।

আর তাই আকিল হোসেন ও হেইডেন ওয়ালশ জুনিয়রকেই নিয়েই থাকছে ক্যারিবিয়ানদের স্পিন আক্রমণ বিভাগ। সামনের দুই সিরিজ থেকে ব্যক্তিগত কারণে নিজেকে সরিয়ে নিয়েছেন ফ্যাবিয়েন অ্যালেন। এছাড়া ইনজুরির কারণে সিরিজগুলোতে নেই পেসার শেলডন কটরেলও।

ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের স্কোয়াড- ব্রেন্ডন কিং, কাইল মায়ার্স, শামরাহ ব্রুকস, নিকোলাস পুরান (অধিনায়ক), শিমরন হেটমায়ার, ডেভন থমাস, রভম্যান পাওয়েল, ওডেন স্মিথ, জেসন হোল্ডার, রোমারিও শেফার্ড, কিমো পল, ডমিনিক ড্রেকস, আলজারি জোসেফ, ওবেদ ম্যাকয়, আকিল হোসেন ও হেইডেন ওয়ালশ জুনিয়র।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...