| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের বিপক্ষে দুই তারকা পেসারকে হারালো জিম্বাবুয়ে

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ২৯ ১০:৩৩:০২
বাংলাদেশের বিপক্ষে দুই তারকা পেসারকে হারালো জিম্বাবুয়ে

এছাড়াও, চলতি মাসে ঘরের মাঠে বিশ্বকাপের বাছাইপর্ব জেতা দলের প্রায় সবাইকে পাচ্ছে জিম্বাবুয়ে। বাছাইপর্বের সময় উরুতে চোট পান মুজুরবানি। একই টুর্নামেন্টে চাতারার ঘাড়ের নিচের হাড়ে চিড় ধরা পড়ে। তাই আপাতত মাঠের বাইরে এই দুই পেসার।

চাতারা-মুজুরাবানির অনুপস্থিতি সামাল দিতে আরেক পেসার ভিক্টর নিয়ুচিকে দলে নিয়েছে জিম্বাবুয়ে। যিনি এখন পর্যন্ত খেলেছেন ছয় টেস্ট ও একটি টি-টোয়েন্টি ম্যাচ। তবে স্বীকৃত টি-টোয়েন্টিতে মাত্র ১৮.৯২ গড়ে ২০ ম্যাচে ২৫ উইকেট নিয়েছেন নিয়ুচি।

বিশ্বকাপ বাছাইপর্বে মুজুরাবানি ও চাতারার জায়গায় দলে ডাক পেয়েছিলেন অলরাউন্ডার টনি মুনিয়োঙ্গা এবং পেসার তানাকা চিভাঙ্গা। বাংলাদেশের বিপক্ষেও এ দুজনকে দলে রেখেছে জিম্বাবুয়ে।

শনিবার (৩০) থেকে শুরু হচ্ছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি। পরের দুই ম্যাচ যথাক্রমে রবি ও মঙ্গলবার। সবগুলো ম্যাচ হবে হারারেতে। বাংলাদেশ সময় বিকেল ৫টায় শুরু হবে মাঠের লড়াই। এরপর ৫, ৭ ও ১০ আগস্ট হবে ওয়ানডে সিরিজের খেলা।

বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি স্কোয়াড

রায়ান বার্ল, রেগিস চাকাভা (উইকেটরক্ষক), তানাকা চিভাঙ্গা, ক্রেইগ আরভিন (অধিনায়ক), লুক জঙউই, ইনোসেন্ট কাইয়া, ওয়েসলে মাধভের, তাদিওয়ানশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, টনি মুনিয়োঙ্গা, রিচার্ড এনগারাভা, ভিক্টর নিয়ুচি, সিকান্দার রাজা, মিল্টন শুম্বা ও শন উইলিয়ামস।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...