| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ছয় বছর পর ফিরেই দুর্দান্ত এক ইনিংসে রেকর্ড় গড়লেন রুশো

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ২৯ ০৯:৫৫:২৩
ছয় বছর পর ফিরেই দুর্দান্ত এক ইনিংসে রেকর্ড় গড়লেন রুশো

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে হাসছিল না রুশোর ব্যাট। বৃহস্পতিবার একাই ইংল্যান্ড কাঁপিয়েছেন রুশো। তার ৫৫ বলে ৯৬ রানের অপরাজিত ইনিংসের কারণে, দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ডকে ৫৮ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে সিরিজে সমতা আনে।

কার্ডিফে দেওয়া ২০ বলে ৩ উইকেট হারিয়ে ২০৭ রানের বিশাল সংগ্রহ দাঁড়ায় দক্ষিণ আফ্রিকা। জবাবে ইংল্যান্ড তাদের ২০ ম্যাচের সবকটি খেলতে পারেনি। ইনিংসে ২০ বল বাকি থাকতে ১৪৯ রানে গুটিয়ে যায় তারা।

ওভারপ্রতি প্রায় সাড়ে ১০ রান করে তোলার লক্ষ্যে ইংল্যান্ডের প্রায় সব ব্যাটারই চালিয়ে খেলেছেন। কিন্তু কেউ উইকেটে টিকে থেকে বড় ইনিংস খেলতে পারেননি। জনি বেয়ারস্টো ২১ বলে ৩০, জস বাটলার ১৪ বলে ২৯, মইন আলি খেলেছেন ১৭ বলে ২৮ রানের ইনিংস।

দক্ষিণ আফ্রিকার পক্ষে তিনটি করে উইকেট নেন তাবরাইজ শামসি ও আন্দিল ফেলুকায়ো। এছাড়া লুঙ্গি এনগিডি ২.৪ ওভারে মাত্র ১১ রান খরচায় নেন ২ উইকেট। তাদের তোপে পড়েই ১৬.৪ ওভারে গুটিয়ে যায় ইংলিশরা।

ম্যাচের প্রথম ইনিংসে চতুর্থ ওভারে উইকেটে গিয়ে আর আউটই হননি রুশো। ক্যারিয়ারসেরা ইনিংসে দশটি চার ও পাঁচটি বিশাল ছয়ের মার দিয়ে ৯৬ রান করেন তিনি। এছাড়া রেজা হেন্ডরিকসের ব্যাট থেকে এসেছে ৩২ বলে ৫৩ রানের ইনিংস।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...