| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ব্রেকিং নিউজ: ওয়ানডে ক্রিকেট নিয়ে সুখবর দিল আইসিসি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ২৮ ২১:২৮:২৮
ব্রেকিং নিউজ: ওয়ানডে ক্রিকেট নিয়ে সুখবর দিল আইসিসি

অন্যদিকে, রবি শাস্ত্রী এবং শহীদ আফ্রিদি ওয়ানডে ক্রিকেটকে টিকিয়ে রাখতে ওভারের সংখ্যা কমানোর পরামর্শ দিয়েছেন। তবে এ নিয়ে চিন্তিত নয় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার প্রধান নির্বাহী জিওফ অ্যালারডাইস বলেছেন, উদ্বোধনী ফিউচার ট্যুর প্রোগ্রামে (এফটিপি) কোনো পরিবর্তন হবে না।

এ প্রসঙ্গে অ্যালারডাইস বলেন, ‘প্রতিটি দলের ভবিষ্যৎ সূচিতে পর্যাপ্ত পরিমাণ ওয়ানডে ম্যাচ রয়েছে। পরবর্তী এফটিপি চক্রে তেমন কোনো পরিবর্তন দেখতে পাবেন না।’

বার্মিংহামে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ওয়ানডে ক্রিকেটের পাশাপাশি অন্যান্য সংস্করণ নিয়েও আলোচনা করা হয়েছে। তিনি বলেন, ‘বার্মিংহামে বার্ষিক সাধারণ সভায় তিন ধরনের ক্রিকেট সমানভাবে চালানোর কথা হয়েছে। সেভাবেই আমরা সূচি চূড়ান্ত করেছি। এখন কিছু আলোচনা হচ্ছে, কিন্তু সেটা শুধু এক দিনের ক্রিকেট নিয়ে নয়। সব ধরনের ক্রিকেট একসঙ্গে চালানোর কথাই হচ্ছে।’

তিনি আরো বলেন, ‘সব বোর্ডকেই ঘরোয়া ও আন্তর্জাতিক সূচির মধ্যে ভারসাম্য রাখতে হবে। তাদের খেলোয়াড়দের যেন চাপ তৈরি না হয় সেটাও মাথায় রাখতে হবে। প্রতিটি বোর্ডের পরিস্থিতি কিছুটা ভিন্ন। তাই একইরকম ব্যবস্থা সবার জন্য সুবিধাজনক নাও হতে পারে।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...