| ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

জয়কে উদ্দেশ্য করে এ কি মন্তব্য করলেন রাজ্জাক

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ২৮ ২০:১১:১৩
জয়কে উদ্দেশ্য করে এ কি মন্তব্য করলেন রাজ্জাক

অন্য ওপেনারদের ব্যর্থতার পর হঠাৎ জাতীয় দলে জায়গা পাওয়া তামিম ইকবালের সঙ্গে ওপেনারে কিছুটা থিতু হয়েছেন জয়। তবে আবদুর রাজ্জাক এটাকে আরও উন্নতির সুযোগ হিসেবে দেখছেন। যে কারণে বাংলাদেশ ‘এ’ দলে রাখা হয়েছে যুব বিশ্বকাপজয়ী এই ক্রিকেটারকে। এদিকে রাজ্জাক মনে করেন জয় যত বেশি খেলবে ততই শিখবে।

মিরপুরে সংবাদ সম্মেলনে রাজ্জাক বলেন, ‘জয় খুবই তরুণ ছেলে। ও এখন এই সময়ে যত বেশি খেলবে আমাদের মনে হয়েছে তত বেশি ভালো হবে। জয়ের কিন্তু উন্নতি করার জায়গা রয়েছে, প্রচুর পরিমাণে। ইতোমধ্যে সে ভালো করেছে, কিন্তু বিষয়টা এমন না যে ও পরিপূর্ণ।’

‘জয় কেবল অনূর্ধ্ব-১৯ দলে খেলেছে। ‘এ’ দল বা অন‍্য কোথাও খেলেনি। তো এসব জায়গাতেও খেলার দরকার আছে। এই বয়সে যত খেলবে, তত বেশি শিখবে। জয়কে নিয়ে এটাই মূল লক্ষ‍্য।’

লম্বা সময় ধরে জাতীয় দলে নেই সৌম্য সরকার ও সাব্বির রহমান। তবে তাদের দুজনকে রাখা হয়েছে ওয়েস্ট ইন্ডিজ সফরের দলে। সৌম্যর মতো ক্রিকেটাররা ভালো করলে জাতীয় দলের জন্য সুবিধা হয় বলে মনে করেন রাজ্জাক। বিসিবির এই নির্বাচক জানান, তারা ভালো খেললে জাতীয় দলে আর গ্যাপ থাকবে না।

রাজ্জাক বলেন, ‘সৌম‍্য দুটি চার দিনের (এইচপি দলের বিপক্ষে প্রস্তুতি ম‍্যাচ) ম‍্যাচেই রান পেয়েছে, এটা ভলো একটা ব‍্যাপার আমাদের জন‍্য। এই ধরনের খেলোয়াড়রা যখন ভালো করে তখন জাতীয় দলের জন‍্য এই সুবিধাটা হয়, জাতীয় দলে আর গ‍্যাপটা থাকে না। আমাদের একটা সময়ে বেশ বড় গ‍্যাপ ছিল। অনূর্ধ্ব-১৯ দল থেকে বাধ‍্য হয়ে আমাদের খেলোয়াড় নিতে হয়েছে। সৌম‍্যরা যারা আছে, ওরা যদি ভালো খেলে তাহলে এই গ‍্যাপ আর থাকবে না।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে। সবকিছু ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...