দেশ ছাড়ার আগে সমালোচকদের মুখের উপর কড়া জবাব দিলেন মিঠুন
দেশের ক্রিকেট ভক্তরা যে কারণে তাকে ব্যঙ্গ করে তার কারণ নিঃসন্দেহে তার খারাপ পারফরম্যান্স। তবে দলের সবাই প্রতিদিন ভালো খেলে না। তারাও ট্রোলড বা ঠাট্টা-বিদ্রুপের শিকার হলেও মিঠুন সবার উপরে!
বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক হিসেবে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছেন মিঠুন। সেখানে দুটি চারদিনের ম্যাচ ও তিনটি একদিনের ম্যাচে দলকে নেতৃত্ব দেবেন তিনি। জাতীয় দলের পর দলকে নেতৃত্ব দিচ্ছেন মিঠুন। যা তার জন্য নিঃসন্দেহে গর্বের বিষয়। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এমনটাই স্বীকার করেন জাতীয় দলের সাবেক নিয়মিত খেলোয়াড় মিঠুন।
‘আমরা বাংলাদেশেরই প্রতিনিধিত্ব করতে যাচ্ছি। এটা বাংলাদেশেরই দ্বিতীয় সেরা দল। আশা করি আমরা সেখানে ভালো করতে পারব।’
মিঠুন বাংলাদেশের দ্বিতীয় সেরা দলটাকে নেতৃত্ব দেবেন তবে তাকে নিয়ে অনবরত ট্রল আর মজা নিতে থাকেন সমর্থকেরা। কেন এমনটা হয় তাকে নিয়ে? এমন প্রশ্ন করাতে মিঠুন বলেন, এসব নিয়ে তিনি ভাবেন না।
‘বাংলাদেশের ক্রিকেট নিয়ে অনেক বেশি মাতামাতি হয়। এগুলো সামলানোর সামর্থ্য না থাকলে আমি ক্রিকেট খেলতে পারব না। সেটা সামলানোর মত মানসিক দৃঢ়তা থাকতে হবে। এ জন্য আমি যথেষ্ট সময় পেয়েছি। সময় পেয়ে ক্রিকেটে ফিরেছি, ক্রিকেট খেলছি। এখন একটা দায়িত্ব দেওয়া হয়েছে। এখানে কীভাবে সর্বোচ্চটা দিতে পারি সেটিতেই আমার পূর্ণ মনোযোগ। আর কোনদিকে কী হচ্ছে তা আমার ভাববার ব্যাপার না, ভাবিও না।’
সম্প্রতি বাংলাদেশ জাতীয় দল ওয়েস্ট ইন্ডিজ সফর করে। সেখানে দুটি টেস্ট ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ হারলেও ওয়ানডে সিরিজে ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করেছে। যেহেতু ‘এ’ দলের এই সফরে দুটি চার দিনের ম্যাচ আছে তাই মিঠুনের কাছে গুরুত্ব পাচ্ছে লাল বলের ফরম্যাটটা।
‘লাল বলের চ্যালেঞ্জটা সবসময়ই থাকে। কারণ আমাদের ঘরোয়া পর্যায়ে তেমন চ্যালেঞ্জ সামলাতে হয় না। আন্তর্জাতিক পর্যায়ের দলে গেলে যেটা সামলাতে হয়।’
সূচি অনুযায়ী আগামী ৪ আগস্ট থেকে সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি স্টেডিয়ামে শুরু হবে সফরের প্রথম চারদিনের ম্যাচটি। এরপর দ্বিতীয় চার দিনের ম্যাচটি একই মাঠে অনুষ্ঠিত হবে ১০ আগস্ট থেকে হবে। ওয়ানডে সিরিজের ম্যাচগুলো ১৬, ১৮ ও ২০ আগস্ট অনুষ্ঠিত হবে সেন্ট লুসিয়াতেই।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- সনি নতুন Xperia ফোন আনছে, আসছে Xperia 10 VIII
- চলতি সপ্তাহেই মিলবে টানা ৪ দিনের ছুটি, যেভাবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর; ২৪ আগস্ট ২০২৬
- টেস্ট র্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম টরন্টো এফসি, জানুন ফলাফল
- আইফোন ১৮ প্রো ম্যাক্স কবে আসছে, জানুন সম্ভাব্য সময়
- আজকের সকল দেশের টাকার রেট: ২৪ আগস্ট ২০২৬
- গুগল প্রতি মিনিটে কত টাকা আয় করে জানেন
- ৯০০০mAh ব্যাটারি ও Snapdragon 6s Gen 4-এ আসছে POCO X8 5G
