| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ছুরি-কাঁচির থেকে বোধ হয় শেষ রক্ষা হলো না ওকস এর

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ২৮ ১৮:০৭:৩৬
ছুরি-কাঁচির থেকে বোধ হয় শেষ রক্ষা হলো না ওকস এর

এরপর আর কোনো খেলায় মাঠে নামতে পারেননি তিনি। ওকস বলেছেন, ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ফেরার পর তিনি এটাকে স্বাভাবিক ইনজুরি বলে মনে করেন। তিনি ভেবেছিলেন অল্প বিশ্রামের পর সুস্থ হয়ে উঠবেন। কিন্তু আশানুরূপ হয়নি।

এ প্রসঙ্গে ওকস বলেছেন, 'এটি আমার জন্য একটি হতাশার গ্রীষ্ম। আমি মার্চ মাসের শেষের দিকে ক্যারিবিয়ান থেকে ফিরেছি এবং হাটুতে কালশিটে পড়ে গিয়েছিল। আমি ভেবেছিলাম কয়েক সপ্তাহের মধ্যেই সেরে যাবে এবং আমি দৌড়াদৌড়িও করছিলাম। কিন্তু সেটা প্রত্যাশা মতো হয়নি।'

ওকসের কাছে অস্ত্রোপচারের বিকল্প নেই। সেই সিদ্ধান্তের কথা জানিয়ে এই অলরাউন্ডার বলেন, 'আমি আমার হাটু নিয়ে সত্যি অনেক ভুগেছি। আমি আসলে জানতাম না কোথায় সমস্যা হচ্ছে। এই মুহূর্তে আমার কাছে একটাই সুযোগ রয়েছে, সার্জারি থেকে ফিরে পুনরায় পুরোপুরি ফিট হওয়া।'

ওকস ২০১৫ সালের নভেম্বর থেকে ২০২১ সালের জুন পর্যন্ত কোনো আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেননি। যদিও এ বছর দলে ফিরেই ব্যাটে বলে পারফর্ম করেছেন তিনি। ছয় ম্যাচে খেলে দখল করেছেন ৭ উইকেট। এমন পারফরম্যান্সের পর তার টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে থাকা প্রায় নিশ্চিতই ছিল।

ইংল্যান্ডের তিন পেসার জফরা আর্চার, সাকিব মাহমুদ ও মার্ক উড এখনও ইনজুরিতে। তাদের অবর্তমানে ইংল্যান্ডের বোলিং আক্রমণের বড় ভরসা হতে পারতেন ওকস। এই ইংলিশ অলরাউন্ডার অবশ্য বিশ্বকাপের আগেই মাঠে ফিরতে আশাবাদী।

তিনি বলেন, 'আশা করছি পুনর্বাসনটা সহজ হবে এবং ফিরে আসতে পারবো। অবশ্যই টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা পাওয়ার লক্ষ্য স্থির করেছি। যদি সবকিছু ঠিক থাকে আমি বিশ্বকাপ খেলবো।'

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...