| ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

শেষ হলো শ্রীলঙ্কা-পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টেস্ট, দেখেনিন ফলাফল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ২৮ ১৭:৪৩:০৯
শেষ হলো শ্রীলঙ্কা-পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টেস্ট, দেখেনিন ফলাফল

পাকিস্তান ২ উইকেটে ১৭৬ রান করে। সেখান থেকে আরও ৮৫ রান যোগ করার পর বাবর আজমের দল অলআউট হয়ে যায়। প্রভাত জয়সুরিয়া এবং রমেশ মেন্ডিসের স্পিন ২৬১ রানে তাদের দ্বিতীয় ইনিংস শেষ করে।

শ্রীলঙ্কা ২৪৬ রানে জিতেছে। সিরিজের প্রথম টেস্ট জিতেছে পাকিস্তান। লঙ্কানদের এই জয়ে দুই ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ হয়েছে।

পঞ্চম দিনে লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে ৫ উইকেটে ১৮৮ রান ছিল পাকিস্তানের। ১৩৩ বল খেলে ৭৬ রানে অপরাজিত ছিলেন বাবর আজম। তার ওপরই ছিল সব আশা-ভরসা। কিন্তু লাঞ্চের পর সপ্তম ওভারেই বাবরকে (৮১) এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন জয়সুরিয়া।

তাতেই লঙ্কানদের জয় প্রায় নিশ্চিত হয়ে যায়। শেষের দিকে ইয়াসির শাহ ২৫ বলে ২৭ আর নাসিম শাহ ২১ বলে ১৮ রান করে কিছুটা সময় হার বিলম্বিত করেছেন।

১ উইকেটে ৮৯ রান নিয়ে পঞ্চম দিন শুরু করেছিল পাকিস্তান। হাফসেঞ্চুরির দোরগোড়ায় এসে (৪৯) দিনের শুরুতেই সাজঘরে ফেরেন ইমাম উল হক। এরপর মোহাম্মদ রিজওয়ানকে নিয়ে ৭৯ রানের একটি জুটি গড়েছিলেন বাবর।

৩৭ করা রিজওয়ানকে প্রভাত জয়সুরিয়া বোল্ড করলে দ্রুতই আরও দুটি উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান। ফাওয়াদ আলম রানআউট হন ১ রানে, আঘা সালমানকে লাঞ্চের ঠিক আগের বলে ফেরান জয়সুরিয়া।

সবমিলিয়ে ১১৭ রানে ৫ উইকেট নেন জয়সুরিয়া। এ নিয়ে টেস্টে ৬ ইনিংসে ৪ বার পাঁচ বা ততোধিক উইকেট পেলেন লঙ্কান এই বাঁহাতি স্পিনার। রমেশ মেন্ডিস ১০১ রানে শিকার করেন ৪ উইকেট।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...