| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

তিন বাংলাদেশী ক্রিকেটার সহ আইসিসির বর্ষসেরা একাদশ ঘোষণা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ২৮ ১৭:৩৩:১৪
তিন বাংলাদেশী ক্রিকেটার সহ আইসিসির বর্ষসেরা একাদশ ঘোষণা

বর্ষসেরা একাদশ বানানোর স্বীকৃতিস্বরূপ, ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা, আইসিসি, দলের প্রত্যেক ক্রিকেটারকে বিশেষ স্মারক হিসেবে আইসিসির লোগো সম্বলিত ক্যাপ দিয়েছে। 'আইসিসি টিম অফ দ্য ইয়ার ২০২১' ক্যাপ জিতেছেন মুশফিকুর রহিম।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের সেই ক্যাপ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন, মুশফিক নিজেই। নিজের ফেসবুক পেজে সেই ক্যাপ পরা ছবি দিয়ে মুশফিক লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ’।

মূলত ২০২১ সালে পুরুষদের ক্রিকেটে ওয়ানডে ম্যাচে ক্রিকেটারদের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে এই একাদশ ঘোষণা করা হয়। মুশফিক গত বছর ৯ ম্যাচের ৯ ইনিংসে ব্যাট করে ৫৮.১৪ গড়ে ৪০৭ রান করেছেন মুশফিক। এ ছাড়া গ্লাভস হাতে ডিসমিসাল করেছেন ১০টি।

এই ক্রিকেটার ছাড়া সাকিব ২০২১ সালে ওয়ানডেতে ব্যাট হাতে ২৭৭ রানের পাশাপাশি বল হাতে নিয়েছেন ১৭ উইকেট। মুস্তাফিজ বল হাতে ২১.৫৫ গড়ে নিয়েছেন ১৮ উইকেট।

২০২১ বর্ষসেরা ওয়ানডে দলে বাংলাদেশের সর্বোচ্চ তিন ক্রিকেটার সুযোগ পেয়েছেন। এ ছাড়াও দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, আয়ারল্যান্ড ও শ্রীলঙ্কার দুইজন করে ক্রিকেটার সুযোগ পেয়েছেন।

২০২১ বর্ষসেরা ওয়ানডে দল: পল স্টার্লিং, ইয়ানেমান মালান, বাবর আজম (অধিনায়ক), ফখর জামান, রাসি ভ্যান ডার ডুসেন, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটকিপার), ওয়ানিন্দু হাসারাঙ্গা, মোস্তাফিজুর রহমান, সিমি সিং ও দুস্মন্ত চামিরা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...