| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

চমক দিয়ে নতুন অধিনায়কসহ ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য চূড়ান্ত দল ঘোষণা করলো বিসিবি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ২৮ ১৫:৪১:১৪
চমক দিয়ে নতুন অধিনায়কসহ ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য চূড়ান্ত দল ঘোষণা করলো বিসিবি

বৃহস্পতিবার (২৮ জুলাই) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচক আব্দুর রাজ্জাক। আসন্ন সফরে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে দুটি চার দিনের ম্যাচ ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ ‘এ’ দল।

ওয়েস্ট ইন্ডিজে ভিন্ন কন্ডিশন। নেতৃত্ব পাওয়া মিঠুনের কণ্ঠে ফুটে উঠল ভিন্ন কন্ডিশনে অভিজ্ঞতা অর্জনের আকাঙ্খা। সংবাদ সম্মেলনে বললেন, ‘আমাদের পুরো জীবনটাই তো একটা অভিজ্ঞতা। যেদিন থেকে ক্রিকেট খেলা শুরু করেছি, অভিজ্ঞতা কাকে বলে- খেলতে খেলতে একটা সময় গিয়ে আপনি অভিজ্ঞ হবেন। আমরা আলাদা একটা কন্ডিশনে খেলতে যাচ্ছি। ওয়েস্ট ইন্ডিজে তো খুব বেশি ক্রিকেট খেলার সুযোগ পাই না, আন্তর্জাতিকও না, এ টিম বা অন্য সেক্টর তো বাদই দিলাম।’

মিঠুন বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজে যদি আমরা খেলতে পারি, ওই কন্ডিশন সম্পর্কে একটা আইডিয়া হবে সফল হতে হলে কী করতে হবে। এটা ব্যাটার বা বোলার সবার ক্ষেত্রে। বোলারের লেন্থ কোনটা, ব্যাটারের খেলার ওয়ে কোনটা। এইগুলো হচ্ছে আমাদের অভিজ্ঞতা। পরে যদি (জাতীয় দলে) কখনও ওখানে সুযোগ হয় ব্যাক অব দ্য মাইন্ড থাকবে।’

বাংলাদেশের হয়ে ১০ টেস্ট, ৩৪ ওয়ানডে আর ১৭ টি-টোয়েন্টি খেলা মিঠুন দল থেকে বাদ পড়েছেন ২০২১ সালের জুলাইয়ে। তার বাদ পড়ার অভিজ্ঞতাটা অবশ্য একেবারেই ভালো ছিল না। নানান সমালোচনার পর বাদ পড়েছিলেন। বিজ্ঞাপন

তবে জাতীয় দলের পাইপলাইনে আছেন ভালোভাবেই। টাইগার ক্রিকেট প্রকল্পে ছিলেন দীর্ঘদিন। এবার ‘এ’ দলের নেতৃত্বই পেলেন।

সেন্ট লুসিয়ার ড‌্যারেন স‌্যামি ক্রিকেট স্টেডিয়ামে সবগুলো ম্যাচ খেলবে ‘এ’ দল। ২৯ জুলাই ঢাকা ছাড়ার কথা রয়েছে ‘এ’ দলের। চার দিনের প্রথম ম্যাচটি শুরু হবে ৪ আগস্ট। দ্বিতীয় ম্যাচ মাঠে গড়াবে ১০ আগস্ট। তিনটি ওয়ানডে যথাক্রমে- ১৬, ১৮ ও ২০ আগস্ট।

চারদিনের ম্যাচের দল: সাদমান ইসলাম, সাইফ হাসান, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), ফজলে রাব্বি মাহমুদ, শাহাদাত হোসেন দীপু, জাকের আলী অনিক, নাঈম হাসান, তানভির ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, রেজাউর রহমান রাজা, মুকিদুল ইসলাম মুগ্ধ, মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী ও মোহাম্মদ এনামুল হক।

একদিনের ম্যাচের দল: সৌম্য সরকার, সাইফ হাসান, নাঈম শেখ, মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, শাহাদাত হোসেন দীপু, জাকের আলী অনিক, সাব্বির রহমান, নাঈম হাসান, রাকিবুল হাসান, সৈয়দ খালেদ আহমেদ, রেজাউর রহমান রাজা, মুকিদুল ইসলাম মুগ্ধ ও মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...