আইপিএল নিয়ে এ কেমন অদ্ভুদ বার্তা দিলেন ভবিষ্যদ্বাণী শাস্ত্রী
সাম্প্রতিক বছরগুলোতে টি-টোয়েন্টি ক্রিকেট চাহিদার শীর্ষে রয়েছে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট বিশ্ব শাসন করছে। যেখানে ক্রিকেটাররা কয়েকদিন খেলে বেশি টাকা আয় করছেন। আর আইপিএলও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগের শীর্ষে।
এদিকে ওয়ানডে আন্তর্জাতিক ক্রিকেটে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের এমন শক্ত অবস্থানে জায়গা হারাতে বসেছে। অনেক ক্রিকেটার বলেছেন যে বিশ্বকাপ ছাড়াও ওডিআই ম্যাচের যুক্তিও তারা পান না। সব মিলিয়ে ভবিষ্যতে দ্বিপাক্ষিক সিরিজ কমতে পারে।
আর তাতেই বছরে দুটি আইপিএলের সম্ভাবনা দেখছেন শাস্ত্রী, 'আমার মনে হয়, প্রতি মৌসুমে দুটি আইপিএলও হতে পারে। আমি তাতে একটুও অবাক হবো না। দুই আইপিএলেই দশ দলের একটি পূর্ণ প্রতিযোগিতা হবে। এমনকি ১২ দলের আইপিএলও হতে পারে ভবিষ্যতে। তখন সেটা দেড় মাস অতিক্রম করে দুই মাসে শেষ হবে।'
শাস্ত্রীর মতে, বছরে যদি দুটি আইপিএল হয় তবে পরের আইপিএলটি বিশ্বকাপের জনপ্রিয়তাও পেয়ে যেতে পারে! মৌসুমের প্রথম আইপিএলটি একটু বড় করে করার কথা বললেও পরের আইপিএলটিকে শাস্ত্রী চান নকআউট ফরম্যাটে।
তিনি আরও বলেন, 'যদি দ্বিপাক্ষিক সিরিজের সংখ্যা কমে যায় তাহলে বছরের আরেক ভাগে ছোটো আঙ্গিকে আরেকটি আইপিএল হতে পারে। সেই আইপিএলটি হতে পারে বিশ্বকাপের চাইতেও জনপ্রিয়। যেখানে জয়ী দল নির্ধারণ করা যেতে পারে নকআউটের মাধ্যমে। যদি অর্থ, চাহিদা ও যোগান থাকে, তাহলে সবই সম্ভব।'
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
