| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ভারতের বিশাল জয়ের পেছনের কৃতিত্ব এই দুই তারকা খেলোয়াড়েরই

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ২৮ ১১:১৪:৪০
ভারতের বিশাল জয়ের পেছনের কৃতিত্ব এই দুই তারকা খেলোয়াড়েরই

ম্যাচ শুরুর পর ভারতের ইনিংসে দুবার বৃষ্টি হয়। সেই কারণে শুভমান গিল আগামীকাল থাকবেন। ৯৮ বলে ৯৮ রান করে অপরাজিত থাকতে হয় তাকে। প্রত্যাশিত সেঞ্চুরিটি আর হয়নি।

ভারতের ইনিংসের ২৪ ওভারে তার রান ছিল এক উইকেটে ১১৫। তারপর বৃষ্টি হল। অনেকক্ষণ খেলা বন্ধ ছিল। এরপর খেলা শুরু হলে খেলার দৈর্ঘ্য ৪০ ওভারে নেমে আসে।

কিন্তু ইনিংসের ৩৬তম ওভারের পর আবারও শুরু হয় বৃষ্টি। তারপর আর ভারত মাঠেই নামেনি। তিন উইকেটে ২২৫ রান নিয়ে সফরকারীরা। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৫৮ রান করেন শিখর ধাওয়ান।

এছাড়া শ্রেয়াস আইয়ারের ব্যাটে আসে ৩৪ বলে ৪৪ রানের ইনিংস। দুই রানের জন্য সেঞ্চুরি করতে না পারা গিলের ইনিংসে ছিল সাতটি চার ও দুটি ছক্কার মার। ব্যাটিংয়ে নামা ওয়েস্ট ইন্ডিজের জন্য বৃষ্টি আইনে নতুন লক্ষ্য দাঁড়ায় ৩৫ ওভারে ২৫৭।

জবাবে মাত্র ২৬ ওভারে ১৩৭ রান করে অলআউট হয় নিকোলাস পুরানের দল। ভারতের হয়ে চারটি উইকেট নেন যুবেন্দ্র চাহাল। দুটি করে উইকেট নেন মোহাম্মদ সিরাজ এবং শার্দুল ঠাকুর।

ক্যারিবিয়ানদের হয়ে সর্বোচ্চ ৪২ রান করে করেন ব্রেন্ডন কিং এবং পুরান। এ ছাড়া দুই অঙ্ক ছুঁতে পেরেছেন কেবল শাই হোপ (২২) এবং হেইডেন ওয়ালশ (১০)। দারুণ ইনিংসে ম্যাচসেরা নির্বাচিত হন গিল। সিরিজ সেরাও নির্বাচিত হন ভারতের এই ওপেনার।

সংক্ষিপ্ত স্কোর-ভারত- ২২৫/৩ (৩৬ ওভার) (গিল ৯৮*, ধাওয়ান ৫৮, আইয়ার ৪৪; হোল্ডার ২/৪৩)।ওয়েস্ট ইন্ডিজ- ১৩৭/১০ (২৬ ওভার) (লক্ষ্য ৩৫ ওভারে ২৫৭) (কিং ৪২, পুরান ৪২; চাহাল ৪/১৭)।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...