| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

শেষ হলো ভারত-ওয়েস্ট ইন্ডিজের সেই ঐতিহাসিক ম্যাচ, দেখেনিন ফলাফল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ২৮ ০৯:৩৭:৩০
শেষ হলো ভারত-ওয়েস্ট ইন্ডিজের সেই ঐতিহাসিক ম্যাচ, দেখেনিন ফলাফল

ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে পোর্ট অফ স্পেনে বৃষ্টি ভেজা ম্যাচে ক্যারিবীয়দের ১১৯ রানে হারিয়েছে ভারত। এই জয়ে ওয়েস্ট ইন্ডিজকে তিন ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধানে হারিয়েছে সফরকারীরা।

শুভমান গিল, শিখর ধাওয়ান ৫৮ এবং শ্রেয়াস আইয়ার ৪৪ এর ম্যাচ সেরা অপরাজিত ৯৮ রানের পর, ভারত ৩৬ ওভারে ৩ উইকেটে ২২৫ রান করে। প্রায় আড়াই ঘণ্টা খেলা বন্ধ ছিল।

ফলে ওয়েস্ট ইন্ডিজের সামনে ডিএলএস পদ্ধতিতে ৩৫ ওভারে লক্ষ্য দাঁড়ায় ২৫৭ রানের। রান তাড়ায় দ্বিতীয় ওভারেই ক্যারিবীয়দের কোণঠাসা করে দেন মোহাম্মদ সিরাজ। কাইল মায়ার্স আর শামারাহ ব্রুকসকে রানের খাতাই খুলতে দেননি এই পেসার। ০ রানেই ২ উইকেট হারায় স্বাগতিকরা।

শাই হোপ ৩৩ বলে ২২ রানের ধীরগতির ইনিংস খেলে সাজঘরে ফেরেন। সেখান থেকে ব্রেন্ডন কিং আর নিকোলাস পুরান কিছু সময় লড়াইয়ে রেখেছিলেন ক্যারিবীয়দের।

কিং ৩৭ বলে ৪২ করে অক্ষর প্যাটেলের বলে বোল্ড হন। পুরান ৩২ বলে ৪২ করে হন প্রসিধ কৃষ্ণার শিকার। এরপর আর লড়াইও করতে পারেনি স্বাগতিকরা। ২৬ ওভারে তারা অলআউট হয় ১৩৭ রানে।

ভারতের ইয়ুজবেন্দ্র চাহাল ৪ ওভারে মাত্র ১৭ রানে নেন ৪টি উইকেট। ২টি করে উইকেট শিকার সিরাজ আর শার্দুল ঠাকুরের।

এর আগে শিখর ধাওয়ান আর শুভমান গিলের ১১৯ রানের ওপেনিং জুটি বড় সংগ্রহের ভিত পেয়ে গিয়েছিল ভারত। ধাওয়ান ৭৪ বলে ৫৮ করে আউট হলে শ্রেয়াস আয়ারের সঙ্গে ৫৮ বলে ৮৬ রানের ঝড়ো এক জুটি গড়েন গিল।

আয়ার ৩৪ বলে ৪ চার আর ১ ছক্কায় খেলেন ৪৪ রানের ঝড়ো ইনিংস। গিল তার ৯৮ বলে ৭ বাউন্ডারি আর ২ ছক্কায় ৯৮ রানে অপরাজিত থেকে যান।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...