| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

জাদেজা খেলার জন্য এখনো পুরোপুরি প্রস্তুন নয়, জানালো বিসিসিআই

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ২৭ ২১:২৯:০৯
জাদেজা খেলার জন্য এখনো পুরোপুরি প্রস্তুন নয়, জানালো বিসিসিআই

এদিকে, বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) এক বিবৃতিতে বলেছে যে জাদেজা ১০০% ফিট নন। ফলে এই ম্যাচে জাদেজাকে নিয়ে ঝুঁকি নিতে চায়নি টিম ম্যানেজমেন্ট। এই অলরাউন্ড পরিস্থিতিতে আরও কয়েকজনকে মেডিকেল টিমের পর্যবেক্ষণে রাখা হবে, তারা বলেছে।

বিসিসিআই বিবৃতিতে বলেছে, 'রবীন্দ্র জাদেজা তৃতীয় ওয়ানডেতে খেলতে পারছে না কারণ সে শতভাগ ফিট নয়। আমাদের মেডিক্যাল দল তার উন্নতি পর্যবেক্ষণ করবে।'

জাদেজা মূলত ডান হাঁটুতে চোট পেয়েছেন ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজ শুরুর আগে। সেই চোটের কারণে ওয়ানডে সিরিজেই খেলা হয়নি জাদেজার। ভারতীয় ক্রিকেট বোর্ড অবশ্য আশাবাদী টি-টোয়েন্টি সিরিজেই তাকে পাবে ভারতীয়রা।

জাদেজাকে ছাড়াই অবশ্য প্রথম দুই ওয়ানডে জিতে সিরিজ নিশ্চিত করে ফেলেছে ভারত। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টসে জিতে আগে ব্যাটিংয়ে সিদ্ধান্ত নিয়েছেন ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক শিখর ধাওয়ান।

সিরিজের শেষ ওয়ানডেতে এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে ভারত। আভেষ খানের বদলে এই ম্যাচে সুযোগ পেয়েছে আরেক পেসার প্রসিধ কৃষ্ণা। সিরিজের দ্বিতীয় ওয়ানডে দিয়েই অভিষেক হয়েছে আভেষের। যদিও খরুচে বোলিংয়ের কারণে তাকে বাদ পড়তে হয়েছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...