| ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

লঙ্কার পাহাড়সম রানের লক্ষ্যে তাড়া করছে পাকিস্তান, দেখেনিন সর্বশেষ স্কোর

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ২৭ ২০:৩১:৩০
লঙ্কার পাহাড়সম রানের লক্ষ্যে তাড়া করছে পাকিস্তান, দেখেনিন সর্বশেষ স্কোর

চতুর্থ দিনে ৫ উইকেটে ১৭৬ রান নিয়ে খেলা শুরু করে শ্রীলঙ্কা। আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান দিমুথ করুণারত্নে এবং ধনঞ্জয়া ডি সিলভা সকালে দুর্দান্ত শুরু করেছিলেন। ৬১ রান করা সাজঘরে করুনারত্নেকে ফেরত পাঠিয়ে এই জুটি ভাঙেন নোমান আলী।

এরপর দুনিথ ওয়েলালাগও ভালো মারেন। তার ব্যাট থেকে এসেছে ১৮ রান। উইকেট নেওয়ার পর, রমেশ মেন্ডিস প্রথম ইনিংসের মতো দুর্দান্তভাবে আঘাত করেছিলেন। এই টেস্টে ব্যাটিং ও বোলিংয়ে পারদর্শী এই স্পিনার। তার ব্যাট থেকে আসে অপরাজিত ৪৫ রান।

লঙ্কানদের এই বড় সংগ্রহের পথে বড় অবদান রেখেছেন ধানাঞ্জয়া। রান আউট হয়ে সাজঘরে ফেরার আগে সেঞ্চুরি তোলে নিয়েছেন এই অলরাউন্ডার। তার ব্যাট থেকে এসেছে ১০৯ রান। ৯১ ওভার ৫ বলে ৮ উইকেট হারিয়ে ৩৬০ রান তোলে ইনিংস ডিক্লেয়ার করেছে লঙ্কানরা। পাকিস্তানের হয়ে ৪৪ রানে ২ উইকেট শিকার করেছেন নাসিম শাহ।

৫০৮ রানের লক্ষ্যমাত্রায় ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো করেছিল পাকিস্তান। কিন্তু উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করেত পারেননি ওপেনার আব্দুল্লাহ শফিক। তার ব্যাট থেকে এসেছে ১৬ রান। এরপর দিনের বাকিটা সময় নিরাপদে কাটিয়েছেন ইমাম উল হক এবং বাবর আজম।

এক উইকেট হারিয়ে ৮৯ রানে দিন শেষ করেছে পাকিস্তান। লঙ্কানদের হয়ে একমাত্র উইকেটটি শিকার করেছেন প্রবাথ জয়সুরিয়া। শেষ দিনে জয়ের জন্য শ্রীলঙ্কার প্রয়োজন ৯ উইকেট আর পাকিস্তানের দরকার ৪১৯ রান।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

আইপিএল ২০২৭ নিলামের তালিকায় নেই মুস্তাফিজ

আইপিএল ২০২৭ নিলামের তালিকায় নেই মুস্তাফিজ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের নিলাম ঘিরে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য এসেছে একটি অপ্রত্যাশিত খবর। ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল-তানজানিয়া ম্যাচ, জানুন ফলাফল

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

৯০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল-তানজানিয়া ম্যাচ, জানুন ফলাফল

ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে দারুণ জয় পেয়েছে ব্রাজিল। গ্রুপ ‘আই’-এর দ্বিতীয় ম্যাচে তানজানিয়াকে ১-০ গোলে হারিয়েছে ...

৯০ মিনিটের খেলা শেষ: রিয়াল মাদ্রিদ বনাম পিএসভি, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: রিয়াল মাদ্রিদ বনাম পিএসভি, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত এক প্রত্যাবর্তনের গল্প লিখল রিয়াল মাদ্রিদ। ম্যাচের প্রথমার্ধে পিছিয়ে ...