| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

বাঁধা বিপত্তির মধ্যেও সেরা ব্যাটসম্যানের লক্ষ্যে আরো এক ধাপ এগোলেন বাবর

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ২৭ ১৬:৪৮:৫২
বাঁধা বিপত্তির মধ্যেও সেরা ব্যাটসম্যানের লক্ষ্যে আরো এক ধাপ এগোলেন বাবর

অন্তত আইসিসির ব্যাটিং র‌্যাঙ্কিংও তাই বলবে। সর্বশেষ আইসিসি র‌্যাঙ্কিংয়ে তিন ফরম্যাটে শীর্ষে উঠলেন বাবর।

বাবর আজম দীর্ঘদিন ধরে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ফরম্যাটে প্রধান ব্যাটসম্যান। তবে টেস্টে ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে ঠিক একই অবস্থানে ছিলেন না পাকিস্তানের এই অধিনায়ক।

তবে চলতি বছর টেস্টে দারুণ পারফরম্যান্সে নিজেকে সাদা পোশাকেও সেরাদের কাতারে নিয়ে এসেছেন বাবর। সর্বশেষ র‍্যাঙ্কিংয়ের তালিকায় তিনে উঠে এসেছেন পাকিস্তানের অধিনায়ক।

শ্রীলঙ্কার বিপক্ষে গলে প্রথম টেস্টে অসাধারণ এক শতকের জন্য চার থেকে তিনে উঠে এসেছেন ২৭ বছর বয়সী এই ক্রিকেটার। ক্যারিয়ার সেরা ৮৭৪ রেটিং পয়েন্ট অর্জন করেছেন বাবর। এছাড়াও যথারীতি ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে শীর্ষেই আছেন বাবর আজম।

টেস্ট ফরম্যাটে জো রুট যথারীতি শীর্ষেই আছেন। ৯২৩ রেটিং পয়েন্ট এই ইংলিশ ক্রিকেটারের। দুইয়ে আছেন মার্নাস লাবুশেন। বাবরের সঙ্গে লাবুশেনের পয়েন্টের ব্যবধান মাত্র ১১। লাবুশেনের পয়েন্ট এখন ৮৮৫।

এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ইনিংসে চার উইকেট তুলে নেওয়া শাহীন শাহ আফ্রিদি বোলারদের র‍্যাঙ্কিংয়ে একধাপ এগিয়ে তিনে উঠে এসেছেন।

ইংলিশদের বিপক্ষে ওয়ানডে সিরিজে ভালো না করায় ভারতীয় তারকা বিরাট কোহলি এবং রোহিত শর্মা দুইজনই ওয়ানডে ব্যাটসম্যানদের তালিকায় একধাপ পিছিয়ে ৫ ও ৬য়ে নেমে গেছেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...