ভারতের বিপক্ষেও খেলবেন শ্রীলঙ্কাকে হারানো প্রথম ম্যাচে জয়ের নায়ক
বাংলাদেশের অনূর্ধ্ব-২০ কোচ পল স্মালি শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি শুরু করেছিলেন ভারতের বিপক্ষে ম্যাচেও একই একাদশ রেখেছিলেন। প্রথম ম্যাচে সুপার সাব মিরাজের একমাত্র গোলে শ্রীলঙ্কাকে হারিয়ে সাফ যুব চ্যাম্পিয়নশিপের যাত্রা শুরু করেছে বাংলাদেশ।
বাংলাদেশের এটি দ্বিতীয় ম্যাচ হলেও ভারতের প্রথম ম্যাচ। বাংলাদেশ এই ম্যাচ ড্র করলেও ফাইনালে খেলার সম্ভাবনার দিকে এগিয়ে যাবে।
বাংলাদেশ একাদশ
মো.আসিফ, তানভীর হোসেন, শাহীন মিয়া, আজিজুল হক, ইমরান খান, রফিকুল ইসলাম, শহিদুল ইসলাম, পিয়াস আহমেদ নোভা, মইনুল ইসলাম, নাহিয়ান ও আক্কাস আলী।
