| ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

‘টি-২০ তে ২৪ বলে ২৪ উইকেট নিতে সক্ষম রশিদ’

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ২৭ ১৩:৪৭:৪০
‘টি-২০ তে ২৪ বলে ২৪ উইকেট নিতে সক্ষম রশিদ’

মিতব্যয়ী বোলিং করলেও আফগানিস্তানের এই লেগ স্পিনার উইকেট নেওয়ার ক্ষেত্রে বেশ পারদর্শী। যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান থেকে তিনি বিশ্বের অন্যতম সেরা লেগ স্পিনার হিসেবে আবির্ভূত হয়েছেন। রশিদের প্রশংসা করে শাদাব খান বলেন, এই ডানহাতি স্পিনার ২৪ বলে ২৪ উইকেট নেওয়ার ক্ষমতা রাখেন।

এ প্রসঙ্গে পাকিস্তানের জিও টিভির সঙ্গে আলাপচারিতায় শাদাব বলেন, ‘রশিদ খান এমন একজন প্রতিভাবান লেগ স্পিনার যার টি-টোয়েন্টি স্পেলে ২৪ বলে ২৪ উইকেট নেয়ার সক্ষমতা রয়েছে। রশিদের হাতে বল থাকলে এটা বোঝা খুব কঠিন।’

সাম্প্রতিককালে বল হাতে আলো ছড়াচ্ছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল) দাপট দেখাচ্ছেন শ্রীলঙ্কার এই লেগ স্পিনার। রশিদের মতো দ্রুতই বিশ্ব ক্রিকেটে জায়গা করে নিচ্ছেন তিনি।

নিজের পছন্দের লেগ স্পিনারদের নাম বলতে গিয়ে রশিদের সঙ্গে হাসারাঙ্গাকেও রেখেছেন শাদাব। পাকিস্তানের এই লেগ স্পিন অলরাউন্ডার বলেন, ‘আফগানিস্তানের রশিদ খান এবং শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা আমার পছন্দের লেগ স্পিনার।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...