| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

চরম বিপর্যয়ে এখন রিয়াল মাদ্রিদ

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ২৭ ১২:৩১:৪১
চরম বিপর্যয়ে এখন রিয়াল মাদ্রিদ

বুধবার বাংলাদেশ সময় সকালে হওয়া ম্যাচে রিয়ালকে ২-২ গোলে থামিয়ে দেয় ক্লাব আমেরিকা। যদিও তারা প্রথম দিকে গোল করে লিড নিয়েছিল, স্বাগতিকরা দুই গোল হারানোর পর পিছিয়ে পড়ে। চূড়ান্ত পর্বে স্মরণীয় ড্র নিয়ে মাঠ ছাড়ে মেক্সিকান ক্লাবটি।

পুরো ম্যাচে একচ্ছত্র দাপট দেখিয়ে খেলেছে রিয়াল- এমনটা বলা যাবে না। কেননা রিয়ালের ৫৪ শতাংশ সময়ের বিপরীতে ম্যাচের ৪৬ শতাংশ সময় বলের দখল রেখেছিল ক্লাব আমেরিকা। এছাড়া রিয়ালের সাতটি লক্ষ্য বরাবর শটের বিপরীতে ক্লাব আমেরিকাও নিয়েছে চারটি শট।

বার্সেলোনার বিপক্ষে এল ক্লাসিকো ম্যাচে দলে ছিলেন না করিম বেনজেমা। এই ম্যাচ দিয়ে দলে ফিরে স্কোরশিটেও নাম তুলেছেন এ ফরাসি তারকা। ম্যাচের ২২ মিনিটে মার্কো অ্যাসেনসিও অ্যাসিস্ট থেকে রিয়ালের পক্ষে ম্যাচের প্রথম গোলটি সময়ের অন্যতম সেরা এই স্ট্রাইকার।

এর আগে অবশ্য ম্যাচের পঞ্চম মিনিটেই লিড নেয় ক্লাব আমেরিকা। মিডফিল্ডার মিগুয়েল লায়ুনের পাস থেকে গোল করেন হেনরি মার্টিন। পরে বেনজেমার গোলে ম্যাচে ফেরে রিয়াল। দ্বিতীয়ার্ধে ফিরে ৫৫ মিনিটের সময় পেনাল্টি থেকে গোল করে রিয়ালকে এগিয়ে দেন এডেন হ্যাজার্ড।

এরপর বারবার চেষ্টা করেও আর গোল পায়নি রিয়াল। উল্টো ম্যাচের ৮২ মিনিটের মাথায় প্রতিপক্ষকে পেনাল্টি উপহার দেয় লস ব্লাংকোসরা। স্পট কিক থেকে গোল করে পরাজয় এড়িয়ে দারুণ এক ড্র নিয়েই মাঠ ছাড়া নিশ্চিত করেন আলভারো ফিদালগো।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...