| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

জিম্বাবুয়ের সিরিজ নিয়ে অদ্ভুদ এক মন্তব্য করলেন তাসকিন

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ২৭ ১০:২১:৪১
জিম্বাবুয়ের সিরিজ নিয়ে অদ্ভুদ এক মন্তব্য করলেন তাসকিন

গত বছরের জুলাইয়ে জিম্বাবুয়েতে টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল বাংলাদেশ। ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে টাইগাররা। তবে সিরিজের দ্বিতীয় ম্যাচে জয়ের জন্য তৃতীয় ম্যাচে ১৯৩ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়ে কঠিন পরীক্ষা দেয় স্বাগতিকরা।

সেই কথা মনে করিয়ে দিয়ে তাসকিনের ভাষ্য, ‘ভালো ফল আশা করছি। তবে ওদের মাঠে ওদের বিপক্ষে কষ্ট করেই জিততে হয়। গতবছর খেলেছিলাম, প্রতিটি ম্যাচই কিন্তু আমাদের কঠিন সময় দিয়েছিল ওরা। এবারও কষ্ট করে জিততে হবে। অবশ্যই লক্ষ্য থাকবে সিরিজ জেতার। তবে সহজ হবে না।’

ব্যক্তিগতভাবে সিরিজটি ভালো কাটেনি তাসকিনেরও। দুই ম্যাচে সুযোগ পেয়ে ৬ ওভারে খরচ করে বসেন ৫৬ রান, পাননি উইকেটের দেখা। অবশ্য সেই সফরের টেস্ট সিরিজে ব্যাট হাতে খেলেছিলেন ক্যারিয়ারসেরা ৭৫ রানের ইনিংস। এবার সেরাটা দেওয়ার চেষ্টার কথা জানিয়েছেন তাসকিন।

তিনি বলেছেন, ‘ব্যক্তিগত লক্ষ্য একই থাকবে। আগেরবারের মতো এবারও সেরাটা দেওয়ার চেষ্টা থাকবে। দলকে জেতানোর পেছনে আমার যেনো অবদান থাকে। নতুনত্ব নিয়ে কাজ করছি। তবে সবকিছু নির্ভর করবে কেমন ধরনের উইকেট থাকবে, কেমন বোলিং করা যায়- ওটাই আর কি।’

এবারের টি-টোয়েন্টি সিরিজে নেই বহুল আলোচিত পঞ্চপান্ডবের কেউ। এরই মধ্যে অবসর নিয়েছেন মাশরাফি বিন মর্তুজা ও তামিম ইকবাল, ছুটি নিয়েছেন সাকিব আল হাসান। মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিমকে বোর্ডই দিয়েছে বিশ্রাম।

এক ঝাঁক তরুণকে নিয়ে গড়া দলের দায়িত্ব দেওয়া হয়েছে নুরুল হাসান সোহানের কাঁধে। ঘরোয়া ক্রিকেটে সাফল্যের সঙ্গে দলকে নেতৃত্ব দেওয়া সোহান, আন্তর্জাতিক মঞ্চেও ভালো করবে বলে বিশ্বাস তাসকিনের। মঙ্গলবার রাতে বিমানবন্দরে এ কথাই জানিয়ে গেলেন তিনি।

সোহানের ব্যাপারে জিজ্ঞেস করা হলে তাসকিন বলেছেন, ‘(সোহান) আশা করি অবশ্যই ভালো করবে। ঘরোয়া ক্রিকেটে তো সবসময় ভালো করে। যদি আন্তর্জাতিক ক্রিকেট আলাদা। তবে আশাবাদী সেখানেও সে ভালো করবে।’

এসময় পেস ডিপার্টমেন্ট নিয়ে আশার কথা জানিয়ে তিনি আরও বলেন, ‘পেস ডিপার্টমেন্ট নিয়ে আমরা আশাবাদী। গত দুই বছর ধরেই কিন্তু মাশাআল্লাহ্ উন্নতি হচ্ছে। এখনও আমরা আমাদের স্বপ্নের জায়গায় পৌঁছতে পারিনি। তবে আমরা চেষ্টা করে যাচ্ছি। আগের চেয়ে ভালো অবস্থানে আছি।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...