| ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

সাকিব-তামিমরা দলে না থাকায় এক চাঞ্চল্যকর তথ্য দিলেন মেহেদী

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ২৬ ১৭:২৬:৩৬
সাকিব-তামিমরা দলে না থাকায় এক চাঞ্চল্যকর তথ্য দিলেন মেহেদী

দলের অলরাউন্ডার শেখ মেহেদী হাসান সিনিয়র খেলোয়াড়রা না থাকাকে বাড়তি চাপ হিসেবে মানতে রাজি নন। তার মতে সাকিব-তামিমরা এতদিন পর্যন্ত দলের অভিভাবক ছিলেন। তাদের অনুপস্থিতিতে তরুণরা এখন নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নেবে।

মঙ্গলবার মিরপুরে সংবাদমাধ্যমে মেহেদি বলেছেন, ‘পরিবারে যখন ছোট থাকেন, তখন বেড়ে ওঠার জন্য বাবা-মাই সব দায়িত্ব নেন। প্রতিষ্ঠিত হয়ে গেলে নিজের সিদ্ধান্ত নিজে নেন। এই সিরিজ থেকে নিজেরা নিজেদের সিদ্ধান্ত নিতে পারবো, যেহেতু সিনিয়ররা নেই। তারা এতদিন বাংলাদেশের ক্রিকেটের মা-বাবা ছিলেন বা অভিভাবক হিসেবে ছিলেন।’

তিনি আরও যোগ করেন, ‘প্রমাণ করার আসলে কিছুই নেই। একটা সময় সিনিয়র ক্রিকেটাররা থাকবেন না। আমাদের ব্যাচ থেকে অনেকেই সিনিয়র হয়ে যাবে। সাকিব-তামিম ভাইরাও একসময় জুনিয়র ছিলেন। ২০১১ বিশ্বকাপে সাকিব ভাই নেতৃত্ব দিয়েছিলেন, তখন তার বয়স ছিল ২২ বছর। ওখান থেকে খেলতে খেলতে এই পর্যায়ে এসেছেন। এখন যে তরুণ দল আছে, সময় লাগবে।’

সব সিনিয়র খেলোয়াড়ের অনুপস্থিতিতে অধিনায়কত্ব দেওয়া হয়েছে উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহানকে। এছাড়া দলে অভিজ্ঞ খেলোয়াড় বলতে রয়েছেন এনামুল হক বিজয়, লিটন দাস, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজরা। যারা মোটামুটি ৭-৮ বছর ধরে জাতীয় দলে খেলছেন।

এছাড়াও শেখ মেহেদি, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন ধ্রুব, নাসুম আহমেদ, শরিফুল ইসলামরাও গড়পড়তা ২-৩ বছর ধরে খেলছেন আন্তর্জাতিক মঞ্চে। তাই জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টি দলকে পুরোপুরি নতুন মানতে নারাজ শেখ মেহেদি।

তার ভাষ্য, ‘এই দলে একদমই তরুণ কেউ না। সবাই ৩-৪-৫ বছর খেলে ফেলেছে। দশ বছর খেলা কেউ নেই। তবে ৬-৭-৮ বছর খেলা খেলোয়াড় আছে। তাই বেশিরভাগই তরুণ না। তরুণ বলতে মুনিম শাহরিয়ার ও পারভেজ ইমন যারা একদমই নতুন। সবাই পরিপক্ব, মোটামুটি অভিজ্ঞ। সবার বোঝার সামর্থ্য আছে, সবাই সামর্থ্যবান।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...