| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ওয়ানডে ক্রিকেটকে বাাঁচিয়ে রাখতে অদ্ভুদ এক পরামর্শ দিলেন রবি শাস্ত্রী

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ২৬ ১৩:৩৬:৪৮
ওয়ানডে ক্রিকেটকে বাাঁচিয়ে রাখতে অদ্ভুদ এক পরামর্শ দিলেন রবি শাস্ত্রী

রবি শাস্ত্রী পাকিস্তানের প্রাক্তন অধিনায়কের সাথে জড়ো হয়েছিলেন। সাবেক ভারতীয় প্রধান কোচও ওয়ানডেকে ৪০ ওভারে নামিয়ে আনার পরামর্শ দিয়েছেন।

তিন সংস্করণের ব্যস্ততার কারণে কিছুদিন আগেই ওয়ানডে থেকে অবসর নিয়েছেন বেন স্টোকস। ইংল্যান্ডের প্রাক্তন খেলোয়াড় ৫০ ওভারের ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর থেকেই এই সংস্করণটির কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে। কিছুদিন আগে উসমান খাজা বলেছিলেন ওয়ানডে ক্রিকেট ধীরে ধীরে মারা যাচ্ছে। ওয়াসিম আকরাম বলেছেন, ৫০ ওভারের ক্রিকেট বাতিল করা উচিত।

যদিও ওয়ানডের ক্রিকেটের এখনই শেষ দেখছেন না কুইন্টন ডি কক। সাউথ আফ্রিকার এই উইকেটকিপার ব্যাটার মনে করেন, ৫০ ওভারের ক্রিকেটের ভবিষ্যত এখনও উজ্জ্বল। তবে ওয়ানডে ক্রিকেট নিয়ে অনীহা বেড়ে যাওয়ায় সেটিকে ৪০ ওভারে নামিয়ে আনার পরামর্শ দিয়েছেন শাস্ত্রী।

ফ্যানকোডের সঙ্গে আলাপচারিতায় ভারতের সাবেক প্রধান কোচ বলেন, ‘ওয়ানডে ক্রিকেট এখন অনেকটা বিরক্তিকর হয়ে ‍উঠেছে। ওয়ানডে ক্রিকেটকে বিনোদনমূলক করার জন্য আমি এটিকে ৫০ থেকে ৪০ ওভারে নামিয়ে আনার পরামর্শ দেবো।’

শুরুর সময়টায় ওয়ানডে ক্রিকেট ৬০ ওভারে হলেও সেটি পরবর্তীতে কমিয়ে আনা হয় ৫০ ওভারে। সেটিকে আরও একবার কমানোর রব উঠেছে ক্রিকেট মহলে। খেলার ব্যাপ্তি কমিয়ে আনার মাঝে কোনো ক্ষতি দেখছেন না শাস্ত্রী।

তিনি বলেন, ‘খেলার ব্যাপ্তি কমিয়ে আনার মধ্যে কোনো ক্ষতি নেই। একদিনের ক্রিকেট যখন শুরু হয়েছিল তখন ৬০ ওভারের ছিল। ১৯৮৩ সালে যখন আমরা বিশ্বকাপ জিতেছিলাম, তখন সেটি ছিল ৬০ ওভারের। এরপরে সবাই ভেবেছিল যে ৬০ ওভার একটু বেশি দীর্ঘ। তাই তারা এটি ৬০ থেকে কমিয়ে ৫০ করেছে। সেই সিদ্ধান্তের পর থেকে এখন অনেক বছর চলে গেছে। তাই এখন কেন এটি ৫০ থেকে কমিয়ে ৪০ করা হচ্ছে না।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...