| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

মেসি-নেইমার-এমবাপের গোলের ঝড়, পিএসজির গোল উৎসব

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ২৬ ১২:৪৪:৩৯
মেসি-নেইমার-এমবাপের গোলের ঝড়, পিএসজির গোল উৎসব

সোমবার প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে গাম্বা ওসাকাকে ৬-২ গোলে হারিয়েছে পিএসজি। দুই গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার। একটি করে গোল করেছেন মেসি ও এমবাপ্পে। বাকি দুই গোলদাতা পাবলো সারাবিয়া ও নুনো মেন্ডেস।

পিএসজির পারফরম্যান্সে মাথা তুলে দাঁড়াতে পারেনি জাপানি দল। প্রথমার্ধেই চার গোল করে প্যারিসের ক্লাবটি।

২৭তম মিনিটে মেসির শট গোলরক্ষক ঠেকানোর পর ফিরতি শটে বল জালে জড়ান সারাবিয়া। একটু পর পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুন করেন নেইমার।

দুই গোলে পিছিয়ে পড়ার এক মিনিট পরই ব্যবধান কমায় গাম্বা ওসাকা। তবে ৩৭তম মিনিটে মেন্দেস স্কোরলাইন ৩-১ করার পর বিরতির আগেই নেইমারের অ্যাসিস্ট থেকে ব্যবধান আরও বাড়ান মেসি। দ্বিতীয়ার্ধে নেইমার তার দ্বিতীয় গোল করার পর ওসাকা স্কোরলাইন করে ৫-২। ৮৬তম মিনিটে পিএসজির শেষ গোলটি করেন এমবাপে।

শতভাগ জয়ে জাপান সফর শেষ করল পিএসজি। আগের দুই ম্যাচে কাওয়াসাকি ফ্রন্তালের বিপক্ষে ২-১ ও উরাওয়া রেডসকে ৩-০ গোলে হারিয়েছিল ক্রিস্তফ গালতিয়ের দল।

প্রাক-মৌসুম প্রস্তুতির অংশ হিসেবে পিএসজি এবার ইসরায়েল সফরে যাবে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...