| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ছক্কা খাওয়ার পরের বলেই অদ্ভুদ ভাবে উইকেট পেয়ে যান বিশ্বসেরা অলরাউন্ডার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ২৬ ১২:০২:৫৪
ছক্কা খাওয়ার পরের বলেই অদ্ভুদ ভাবে উইকেট পেয়ে যান বিশ্বসেরা অলরাউন্ডার

কারণ অধিকাংশ সময় ছক্কা কিংবা চার খাওয়ার পরের বলেই ব্যাটসম্যানের উইকেট তুলে নেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।পরিসংখ্যান বলে আন্তর্জাতিক ম্যাচে সাকিবকে ১৬ বার ছয় মারার পরের বলেই ব্যাটসম্যানকে আউট করেছেন সাকিব ৷ আর চার হজমের পরের বলেই আউট করেছেন ২৪ বার৷ সবমিলিয়ে ৪০ বার চার বা ছয় খাওয়ার পরের বলেই ব্যাটসম্যানের উইকেট তুলে নিয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

ছয় খাওয়ার পরে অন্যান্য বোলাররা যেখানে মুষড়ে পড়ে, সেখানে সাকিব কিভাবে আরো বেশি কার্যকরী হয়ে পড়ে? উত্তরটি বেশ সহজ, সাকিব বিশ্বের অন্যান্য অনেক ক্রিকেটারের চেয়ে মানসিকভাবে অনেক বেশি শক্তিশালী। পরিস্থিতি যতই খারাপ হোক না কেনো, তিনি সবসময় সাবলীল থাকার চেষ্টা করেন। খারাপ দিন কিংবা ভালো দিন কোনোটিকেই নিজের উপর খুব একটা প্রভাব বিস্তার করতে দেন না।

ছক্কা খাওয়ার পর অন্যান্য বোলাররা যেখানে পরের বল নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে। সে জায়গায় একদম ব্যতিক্রমী সাকিব। তিনি এটিকে উইকেট শিকারের একটি সুযোগ বলে মনে করেন। স্বাভাবিকভাবেই ছক্কা মারার পর ব্যাটসম্যানরা অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে যান। ফলে তখন তারা সাকিবের উপর আরো বেশি চড়াও হওয়ার চেষ্টা করেন।

আর তখন সাকিবের কাজ শুধু জায়গামতো বল করা। অধিকাংশ সময় অতিরিক্ত আত্মবিশ্বাসী ব্যাটসম্যান সাকিবের ভালো বলেও মারার চেষ্টা করে। ফলে নিজের উইকেটটা নিজেই সাকিবকে উপহার দিয়ে আসেন ব্যাটসম্যানরা। সাকিবের এই একটি পরিসংখ্যানই চোখে আঙ্গুল তুলে দেখিয়ে দিচ্ছে, ক্রিকেট কিংবা জীবনের যেকোনো ক্ষেত্রে মানসিকভাবে শক্ত থাকা কতটা জরুরী।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...